Sunday, June 7, 2026

কলকাতা হাইকোর্টের কাজ স্থগিত ৩০ এপ্রিল পর্যন্ত, অনলাইনে জরুরি শুনানি হবে ৫ দিন

Date:

Share post:

সতর্কতাজনিত কারনে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত কলকাতা হাইকোর্ট এবং হাইকোর্টের জলপাইগুড়ি ও আন্দামান–নিকোবর সার্কিট বেঞ্চের স্বাভাবিক কাজ স্থগিত করার কথা ঘোষণা করা হল। এই সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণন।

জরুরি ভিত্তিতে শুনানির জন্য ৫ দিন বেছে নেওয়া হয়েছে৷ হাইকোর্টের রেজিস্ট্রার রাই চ্যাটার্জি জানিয়েছেন, “১৬, ২১, ২৩, ২৮ এবং ৩০ এপ্রিল জরুরি ভিত্তিতে শুনানির জন্য ভিডিও কনফারেন্স করা হবে।” এই সিদ্ধান্তে সব মামলার কাজ সম্পন্ন করা যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।

আদালতের নির্দেশ, মামলার আবেদন থেকে শুনানি এবং রায়দান, গোটা প্রক্রিয়াই হবে অনলাইনে। অনলাইনে মামলার আবেদনের সঙ্গেই কেন তা জরুরি তার সংক্ষিপ্ত ব্যাখ্যাও দিতে হবে। আর ল্যাপটপ না ডেস্কটপ কী থেকে লাইভ করতে চান, তাও জানাতে হবে আইনজীবীদের। দিতে হবে স্কাইপ–আইডি। ঠিকানাও জানাতে হবে সংশ্লিষ্ট আইনজীবীর।

Related articles

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...

আটার বদলে পচা গম! রেশন দোকানে মাটিতে খাদ্যসামগ্রী ঢেলে প্রতিবাদ গ্রাহকদের 

রেশনের গমে মিশে রয়েছে বালি, নুড়ি-পাথর, এমনকি ছেঁড়া কাপড়ের টুকরোও! কোথাও আবার আটার বদলে দেওয়া হচ্ছে পোকায় ধরা...

১৪০০ কিলোমিটার পেরিয়ে অধ্যাপিকাকে খুনের ছক, বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি 

ফ্ল্যাট থেকে অধ্যাপিকার রক্তাক্ত দেহ উদ্ধারের কয়েক দিনের মধ্যেই তদন্তে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন...

অভিষেকেরই নজর কাড়লেন সুথার, আফগানদের চাপে ফেলল ভারত

মুল্লানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে দ্বিতীয় দিনও দাপট দেখাল ভারত(India), জয়ের গন্ধ পেতে শুরু করেছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে...