Friday, April 3, 2026

লকডাউনে আটকে ছেলে, ১৪০০ কিমি স্কুটি ছুটিয়ে বাড়ি নিয়ে এলেন মা

Date:

Share post:

দেশজুড়ে চলছে লকডাউন। তার মাঝেই যদি বাড়ির কোন সদস্য বাড়ি থেকে দূরে থাকে তাহলে চিন্তাটাই স্বাভাবিক। এমনই হয়েছে এক মা-ছেলের ক্ষেত্রে।‌

ছেলেকে উদ্ধার করতে স্কুটি নিয়ে তিন দিন ধরে প্রায় ১,৪০০ কিমি সফর করলেন বছর ৪৮-এর রাজিয়া। তাঁর বাড়ি তেলেঙ্গানার নিজামাবাদে। এক বন্ধুকে ছাড়তে গিয়ে অন্ধ্রপ্রদেশের নেলোরে আটকে পড়েছিলেন রাজিয়ার ছোটো ছেলে নিজামুদ্দিন। ১৯ বছরের ছেলে এখন ডাক্তারি পড়ছে। নিজামাবাদ এর এক স্কুলের প্রধান শিক্ষিকা রাজিয়া। তাঁর বড় ছেলে ইঞ্জিনিয়ার। ১৫ বছর আগে স্বামী মারা গিয়েছেন।

নিজামুদ্দিন তাঁর বন্ধুকে ছাড়তে অন্ধ্রপ্রদেশের নেলোরে গিয়ে লকডাউনের কারণে সেখানেই আটকে যান তিনি। কীভাবে তিনি বাড়ি ফিরবেন, চিন্তায় তাঁর রাতের ঘুম উড়ে গিয়েছিল। আর মা তো মা-ই হয়।

বাড়ি থেকে তাঁর স্কুটি বের করে স্থানীয় থানা থেকে প্রয়োজনীয় অনুমতিপত্রও নিয়ে নিলেন। আর রওনা দিলেন প্রায় ৭০০ কিমি দূরের নেলোরে।

৬ এপ্রিল রওনা হন রাজিয়া। এরপর ৮ এপ্রিল ছেলেকে নিয়ে বাড়ি ফিরে আসেন তিনি। ৭০০ কিলোমিটার পথে তিনি শুধুমাত্র পেট্রলপাম্পগুলিতে থেমে ছিলেন। আর নিজের খিদে মেটানোর জন্য তিনি প্রচুর রুটি রেখেছিলেন নিজের কাছে।

রাজিয়ার এই কর্মকাণ্ডকে অভিবাদন জানাচ্ছেন পুলিশ।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...