Friday, June 12, 2026

করোনা মোকাবিলা: স্টেথো ঝুলিয়ে চিকিৎসা করছেন ‘ মিস ইংল্যান্ড ‘

Date:

Share post:

২০১৯ সালে মিস ইংল্যান্ডের শিরোপা পেয়েছিলেন তিনি। এবার সেই বাঙালি কন্যা গলায় স্টেথো ঝুলিয়ে ঝাঁপিয়ে পড়েছেন করোনা আক্রান্ত মানুষের চিকিৎসায়।

নাম ভাষা মুখোপাধ্যায়। ডাক্তারি বিদ্যায় দুটো গুরুত্বপূর্ণ ডিগ্রি এই বাঙালি কন্যার পকেটে। ব্যাচেলর অফ মেডিসিন এবং ব্যাচেলর অফ সার্জারি। মিস ইংল্যান্ড হওয়ার পর বিভিন্ন এন্ডোরসমেন্ট থেকে বিপুল অর্থ রোজগারের রাস্তা খুলে যায় ভাষার। কিন্তু সেই পথ আপাতত বন্ধ রেখেছেন। এমনকী সৌন্দর্য প্রতিযোগিতা জিতে পরের দিন প্রথম চাকরিতে যোগ দেন তিনি। লিঙ্কনশায়ারের হাসপাতালে জুনিয়র ডাক্তার হিসেবে যোগ দেন ভাষা।

তাঁর জন্ম ভারতেই। তারপর বেড়ে ওঠেন ইংল্যান্ডে। ভাষা জানান, ” পূর্ব ইংল্যান্ডের বোস্টনের পিলগ্রিম হাসপাতাল থেকে আমাকে ফোন করা হয়। প্রাক্তন সহকর্মীদের কাছ থেকে শুনলাম পরিস্থিতির ভয়াবহতা। দেশের কঠিন পরিস্থিতিতে সুন্দরীর খেতাব নিয়ে থাকা সম্ভব নয়। তাই যোগ দিলাম আমার পুরনো হাসপাতালের টাস্কফোর্স টিমে। ”

এই পরিস্থিতি মোকাবিলায় বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন তিনি। ভাষা বলেন, “আপনাদের বাঁচাতে নিজেদের জীবন বিপন্ন করতে রাজি আমরা। আপনারা শুধু বাড়িতে থেকে নিজেকে, পরিবারকে এবং দেশকে বাঁচান। “

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...