Monday, March 23, 2026

কাল মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের পরই লকডাউন বাড়ার ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী

Date:

Share post:

করোনা সংক্রমণ ঠেকাতে দেশে লকডাউনের মেয়াদ বাড়াতে পারে কেন্দ্র। সর্বদলীয় বৈঠকে এমনই ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে তিনি রাজ্যের সব মুখ্যমন্ত্রীর মতামতও জেনে নিতে চান। আগামীকাল শনিবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলবেন মোদি। সেখানে করোনা পরিস্থিতি ও লকডাউনের সময়সীমা নিয়ে আলোচনা হবে। চলতি লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে ১৪ এপ্রিল। ইতিমধ্যেই একাধিক রাজ্য করোনা মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রাখার প্রয়োজনে লকডাউন আরও বাড়ানোর পক্ষপাতী। ওড়িশা সরকার ৩০ এপ্রিল ও পাঞ্জাব সরকার ১ মে পর্যন্ত লকডাউন বাড়িয়েছে। লকডাউন দুসপ্তাহ বাড়াতে চেয়ে মোদিকে চিঠি দিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। এছাড়া মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গও লকডাউন বাড়ানোর পক্ষপাতী। রাজ্যগুলির সঙ্গে আলোচনা করেই সম্ভবত ফের একবার জাতির উদ্দেশে ভাষণ দিয়ে সিদ্ধান্ত জানাবেন মোদি।

Related articles

কেন্দ্রের সিদ্ধান্তের জেরে গ্যাসের অত্যাধিক দাম বৃদ্ধি প্রতিবাদ, কলকাতার রাজপথে INTTUC-র মিছিল

কেন্দ্রের মোদি সরকারের অপরিকল্পিত সিদ্ধান্তের জেরে গ্যাসের (Gas) অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং সঙ্কটের  প্রতিবাদে এবার পথে নেমে প্রতিবাদ তৃণমূল...

নাম বিচারাধীন, ফের আতঙ্কে মৃত্যুর অভিযোগ উত্তর দিনাজপুরে

এসআইআর প্রক্রিয়া (SIR Process) শেষে প্রথম দফায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর ২৩ মার্চ নির্বাচন কমিশন (Election Commission)...

দক্ষিণে চড়বে তাপমাত্রার পারদ, উত্তরে নতুন করে দুর্যোগের পূর্বাভাস

ঘূর্ণাবর্তের জের কাটলেও এখনই বাংলার উপর থেকে দুর্যোগের মেঘ এখনই সরছে না। এখনও পশ্চিমী ঝঞ্ঝা উত্তরবঙ্গের (north Bengal)...

নলেন গুড় থেকে কৃষ্ণনগরের মাটির পুতুল: GI ট্যাগের অপেক্ষায় বাংলার ৪৬ পণ্য

হস্তশিল্প থেকে খাদ্যদ্রব্য- বাংলার ঐতিহ্যবাহী অনেক জিনিসেই মিলেছে GI ট্যাগ। এবার আরও ৪৬টি পণ্য ভৌগোলিক নির্দেশক বা জিআই...