Saturday, April 4, 2026

লকডাউনের জের, আর্থিক সঙ্কটে বিড়ি শ্রমিকরা

Date:

Share post:

করোনা রুখতে সারা দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছে কেন্দ্র সরকার। তার জেরে চরম সমস্যার সম্মুখীন হয়েছে মুর্শিদাবাদের বিড়ি শ্রমিকরা। যদিও মুখ্যমন্ত্রী শর্তসাপেক্ষে বিড়ি ব্যবসা চালু করার কথা বলেছেন। কিন্তু মালিক গোষ্ঠী এখনো তা চালু করেনি। তাই মুর্শিদাবাদের প্রায় ১৫ লক্ষ বিড়ি শ্রমিক এখন প্রবল আর্থিক সমস্যায় রয়েছেন।

মুর্শিদাবাদের সুতি এলাকার নুরজাহান নামে এক বিড়ি শ্রমিক বলেন, “আমরা খুবই দরিদ্র। আমি বিড়ি বাঁধি। আমার স্বামী দিনমজুর। কোনও রকমে সংসারটা চালাতাম। কিন্তু এখন লকডাউন থাকায় আমার বিড়ি বাঁধার কাজটা আর হচ্ছে না। এছাড়া আমার স্বামীও আর কাজ পাচ্ছেন না। এদিকে আমাদের রেশন কার্ড না থাকায় সরকার থেকে কোনও রকম সাহায্যও পাইনি।”

নুরজাহানের মতো নাজরেনা বিবি, সাইনুর বিবিদেরও প্রায় একই অবস্থা। প্রত্যেকেরই সংসার চালানো এখন মুশকিল হয়ে উঠেছে। সরিফুল শেখ নামে সুতি এলাকার এক বিড়ি মুন্সী জানিয়েছেন, ” কারখানার মালিকরা আমাদের বিড়ি বাঁধার কাজ বন্ধ রাখতে বলেছেন। তাই এখন শ্রমিকদের কাছ থেকে বিড়ি সংগ্রহ করতে পারছি না।”

মুর্শিদাবাদের ঔরাঙ্গাবাদ এলাকার এক বিড়ি কোম্পানির মালিক জানান, “এই অঞ্চলের বিড়ি বেশিরভাগই উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে চলে যায়। এখন লকডাউন থাকায় বিড়ি নিয়ে যাওয়ার জন্য ট্রাক চলাচলের অনুমতি পাওয়া যাচ্ছে না। ফলে বিড়ি ব্যবসা চালু করা এখন সম্ভব নয়।”

Related articles

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...