Monday, May 18, 2026

মা জেব্রার পাশে ‘জঙ্কি’, বিরল ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Date:

Share post:

সোশ্যাল মিডিয়ার চোখ রাখলেই শুধু করোনাভাইরাস সংক্রমণ, লকডাউন, আইনমানা-ভাঙার খবর। তার মধ্যেই ভাইরাল হয়েছে একটি ছবি- দুই চতুষ্পদের। মায়ের সঙ্গে রয়েছে তার ছানা। কিন্তু সেই ছানাটি পুরোপুরি জেব্রা নয়, সেটি জঙ্কি। অর্থাৎ জেব্রা এবং ডঙ্কির সংকর। কিন্তু এই আশ্চর্য ঘটনা সম্ভব হল কী করে? জানা যাচ্ছে, কেনিয়ার একটি সংস্থা ‘ওয়ে ওয়ার্ড’-এর তরফ থেকে এই জেব্রা ও জঙ্গির ছবি ফেসবুকে পোস্ট করা হয়। এই সংস্থাটি বন্য প্রাণীদের উদ্ধার করে, তাদের শুশ্রূষা করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেয়। গতবছর মে মাস নাগাদ একটি জেব্রাকে সেবু ইস্ট ন্যাশনাল পার্কের কাছে দেখা যায়। স্থানীয় এক মহিলার খামারের স্থান হয় সেটির। সেখানে বেশ কিছু গাধাও ছিল। কিছুদিন পরে কেনিয়ার চোরাশিকার বিরোধী সংগঠন ওই জেব্রাটিকে খামার থেকে উদ্ধার করে নিয়ে যায়। তারপর থেকে সেটি চিউলু ন্যাশনাল পার্কের সদস্য হয়ে যায়। আর সেখানেই সন্তান জন্ম দেয় জঙ্কিটির। যেটি গাধা ও জেব্রা সংকর প্রজাতি বলে জানাচ্ছে ‘ওয়ে ওয়ার্ড’। এই বিরল প্রজাতির নামই তারা দিয়েছে ‘জঙ্কি’।

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...