Tuesday, June 9, 2026

করোনার জের, এবার গরিব-দুঃস্থদের পাশে ইস্টবেঙ্গল সমর্থকরা

Date:

Share post:

করোনায় আতঙ্কিত গোটা দেশ। মারণ ভাইরাস করোনার প্রকোপ থেকে রক্ষা পায়নি পশ্চিমবঙ্গসহ কলকাতা। এমন পরিস্থিতিতে গরিব- দুঃস্থদের পাশে দাঁড়ালো ইস্টবেঙ্গল ক্লাবের সর্মথকরা। ইস্টবেঙ্গল ক্লাবের অনুপ্রেরণায় সারা রাজ‍‍্যের বিভিন্ন প্রান্তে লাল-হলুদ সদস‍্য সমর্থকরা বিভিন্ন ভাবে দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে। সামিল হয়েছে এই মহৎ কর্মযজ্ঞে। শকুন্তলা পার্ক ও পাশ্ববর্তী অঞ্চলের সদস‍্য-সমর্থকদের ও আবেগের নাম ইস্টবেঙ্গল গ্রুপের যৌথ উদ্যোগে শুক্রবার ১০ এপ্রিল শকুন্তলা পার্ক মোড়ে অসহায় দরিদ্র (১৫০ জন) মানুষকে কিছু খাদ‍্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে।

উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার জয়ন্ত সেন, বর্তমান ফুটবলার অভিষেক দাস, ইস্টবেঙ্গলের বর্তমান মহিলা ফুটবল দলের সহ-প্রশিক্ষিকা প্রতিমা বিশ্বাস, ১২৮ নং ওয়ার্ডের পুরপ্রধান রত্না রায় মজুমদার, প্রাক্তন পুরপ্রধান দোলা সরকার, পর্ণশ্রী থানার ভার-প্রাপ্ত আধিকারিক মনোজ কুমার ঝা, ডায়মন্ড হারবার রোড ট্রাফিক গার্ডের ভার-প্রাপ্ত আধিকারিক সুমিত সাঁতরা ও ক্লাবের কর্মকর্তা তারক দাস, প্রশান্ত দত্ত ও মলয় মুখার্জি ছাড়াও অন্যান্য কর্মীরা। প্রধান উদ্যোগক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সৌমেন সরকার, সুজন দে ও সুবীর সেন।

Related articles

ট্রাম্পের এইচ-১বি ভিসা ধাক্কা, প্রেসিডেন্টের শর্ত ‘বেআইনি’ জানালো আদালত

ভিসা নীতি নিয়ে বড়সড় ধাক্কা আমেরিকার প্রেসিডেন্টের। এইচ-১বি ভিসার (H1B Visa) জন্য মার্কিন সংস্থাগুলির উপর যে মাসুল চাপিয়েছিল...

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...