Tuesday, March 31, 2026

এনআরএস-এর পথে আরজিকর: বন্ধ হচ্ছে পুরুষ মেডিসিন ওয়ার্ড

Date:

Share post:

এনআরএস-এর পরে আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতাল- বন্ধ হতে পারে মেডিসিন বিভাগ। সূত্রের খবর, কোভিড ১৯ আক্রান্ত ২ রোগী ভর্তি থাকায় হাসপাতালের মেডিসিন ওয়ার্ড সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি থাকা দু জনের শরীরে কোভিড ১৯ সংক্রমণের রিপোর্ট পজিটিভ এসেছে। ইতিমধ্যেই একজনের মৃত্যু হয়েছে। তারপরেই সিদ্ধান্ত নিতে বৈঠকে বসে হাসপাতাল কর্তৃপক্ষ। ওই ওয়ার্ডের রোগীদের অন্যত্র সরিয়ে নিয়ে দেওয়া হচ্ছে। শুরু হয়েছে ওয়ার্ড জীবাণুমুক্ত করার কাজও।

হাসপাতাল সূত্রে খবর, অধ্যক্ষের নেতৃত্বে জরুরি বৈঠক হয়। ওয়ার্ড বন্ধ রেখে কীভাবে তা জীবাণুমুক্ত করা হবে? কোন কোন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে? সেই সব বিষয়েই সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে। স্বাস্থ্য ভবনের চূড়ান্ত নির্দেশ মিললেই এসব কার্যকর করা হবে।
স্বাস্থ্য ভবন সূত্রে খবর, মারণ ভাইরাস সংক্রামিত রোগী ওয়ার্ডে ভর্তি থাকায় ইতিমধ্যেই আরজিকর মেডিক্যালের মেডিসিন ওয়ার্ড বন্ধ করে তা জীবাণুমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, কমপক্ষে ৪৫ জন চিকিৎসক, নার্স, কর্মীদের কোয়ারেন্টাইনে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

Related articles

যানজট মুক্ত বসিরহাট উপহার দেওয়ার আশ্বাস বসিরহাট দক্ষিণের তৃণমূল প্রার্থী সুরজিতের

বসিরহাটকে (Basirhat) যানজট মুক্ত করাই হবে অন্যতম প্রধান লক্ষ্য বলে জানালেন বসিরহাট দক্ষিণের (Basirhat South TMC Candidate) তৃণমূল...

“কেন যে জলে নামল!”, রাহুলের অকাল মৃত্যুতে গভীর শোকে সৌরভ

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শুধু রাজনীতি নয় খেলার মাঠের তারকাদের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। ইডেনে ভারতের ম্যাচ থাকলেই...

করণদিঘীর দুই দাবি: নির্বাচনী প্রচারের মঞ্চ থেকেই পূরণের প্রতিশ্রুতি অভিষেকের

রাজ্যের ক্ষমতায় থাকাকালীন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি এলাকার স্থানীয় মানুষের দাবি মতো শিক্ষা থেকে স্বাস্থ্য, কৃষি থেকে...

বালুরঘাটে মেডিক্যাল কলেজ-উত্তর দিনাজপুরে দুটি হিমঘর: দলীয় প্রার্থীদের প্রচারসভা থেকে আশ্বাস অভিষেকের

চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার ক্ষমতয়া এলে বালুরঘাটে মেডিক্যাল কলেজ ও উত্তর দিনাজপুরে দুটি হিমঘর তৈরি হবে। বালুরঘাট ও তপনের...