Wednesday, April 8, 2026

প্রধানমন্ত্রী- মুখ্যমন্ত্রীদের ভিডিও কনফারেন্সে লকডাউন বাড়ানো নিয়ে কার্যত ঐকমত্য

Date:

Share post:

করোনা সংক্রমণ ঠেকাতে দেশে লকডাউনের মেয়াদ বাড়ানো ছাড়া অন্য কোনও পথ এই মুহূর্তে নেই। গোষ্ঠী সংক্রমণ রুখতে লকডাউনই একমাত্র কার্যকরী পথ। শনিবারের ভিডিও কনফারেন্সে এই ইস্যুতে কার্যত একমত হয়েছে কেন্দ্র-রাজ্য উভয় পক্ষই। এদিনের বৈঠকে সচেতনতার বার্তা দিতে নিজের উত্তরীয়কে ফেস কভার বানিয়ে পরেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বেশিরভাগ মুখ্যমন্ত্রীকেই ফেস মাস্ক পরে বৈঠকে যোগ দিতে দেখা গিয়েছে। করোনা পরিস্থিতির পর্যালোচনায় প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীদের বৈঠকে এদিন যে যে বিষয় উঠেছে সেগুলি হল:

1) অন্তত দু’ সপ্তাহ বাড়ানো হোক লকডাউনের মেয়াদ। সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রাখতে এছাড়া পথ নেই।

2) সংক্রমণের হটস্পটগুলিতে সার্বিক লকডাউন লাগু করা হোক।

3) লকডাউন দেশের সর্বত্র যেন একবারে তোলা না হয়। সংক্রমণের পরিস্থিতি খতিয়ে দেখে ধাপে ধাপে যেন লকডাউন শিথিল করা হয়।

4) অসংগঠিত শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট কিছু বিষয়ে ছাড় দেওয়া যায় কিনা তা বিবেচনা করা হোক।

5) অত্যাবশ্যক সামগ্রী ও খাদ্যশস্যের জোগান যাতে দেশের সর্বত্র অব্যাহত থাকে তা বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে।

6) করোনা সংকটের মোকাবিলায় সমস্ত রাজ্য ও কেন্দ্র ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে আশা প্রকাশ করেন মোদি।

Related articles

আমরাই সরকার গড়ব, মনোনয়ন জমা দিয়ে আত্মবিশ্বাসী মমতা

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল করে আলিপুর সার্ভে...

কালীঘাট থেকে সার্ভে বিল্ডিংয়ের রাস্তায় জন- উন্মাদনা, মনোনয়ন জমা দিলেন মমতা 

ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে (Survey Building Alipore) মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

স্টুডিও পাড়ায় ‘নিষিদ্ধ’ অভিনেতা-পরিচালকরা কাজে ফিরবেন কি, ফের শিরোনামে দেব – স্বরূপ দ্বন্দ্ব!

টলিপাড়ায় 'ব্যান' কালচার নিয়ে সমস্যা যেন কাটতেই চাইছে না। একদিকে যখন শিল্পী কলাকুশলীদের সুরক্ষার জন্য মঙ্গলবার দিনভর মিটিং...

নির্বাচনী প্রচারে আজ হুগলিতে মমতা, সভা করবেন আরামবাগ-বলাগড়-শ্রীরামপুরে

বিধানসভা ভোটের প্রচারে বুধবার হুগলি জেলার (Hooghly) পাঁচ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...