Wednesday, March 18, 2026

করোনা মোকাবিলায় বেশি সচেতন পশুরা? দেখুন ভিডিও

Date:

Share post:

করোনার হাত থেকে রক্ষা পেতে মানুষকে করতে হচ্ছে অনেক কিছু। যেমন মাস্ক পরা, ঘন ঘন হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার করা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা। মানুষের থেকে কোনও অংশে কম যায়না পশু প্রাণীরাও। বরঞ্চ মানুষের থেকে একটু বেশি সচেতন তারা।

উত্তর আমেরিকার ভাল্লুক প্রজাতির একটি প্রাণী রেকুন-এর হাত ধোয়ার ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপাতত ভাইরাল। কারণ করোনা মোকাবিলায় হাত ধুতে দেখা যাচ্ছে তাকেও।

ভারতীয় ফরেস্ট সার্ভিসের এক অফিসার পরভীন কাসওয়ান নিজের টুইটার হ্যান্ডেলে এই ভিডিও তিনি পোস্ট করেছেন। যা ইতিমধ্যে ভাইরাল গোটা নেট দুনিয়ায়। এখন তো শুধু মানুষের মুখে মুখে এই রেকুন-এর প্রশংসা।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, দুটি প্লাস্টিকের গামলা রাখা রয়েছে। তার একটিতে রয়েছে শুধু জল আর অন্যটিতে রাখা সাবানজল। ছোট্ট একটি রেকুন প্রথমে শুধু জলের গামলায় দুটি হাত ডুবিয়ে ধুয়ে নিল। তারপর পাশের সাবান জলের গামলায় সেই হাত দুটি ডুবিয়ে ভাল করে ঘসে ধুয়ে নিচ্ছে। এই ভিডিও পোস্ট করে কাসওয়ান লিখেছেন, প্রত্যেকে অতি অবশ্যই নিজের হাত খুব ভাল করে ধোবেন। দেখুন রেকুনের দেওয়া ডেমো।

দেখুন ভিডিও…

spot_img

Related articles

প্রথম তালিকা ঘোষণার পরে প্রচার-ময়দানে বাম-বিজেপিও

২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে নির্বাচনী প্রচার তুঙ্গে। প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রচারে ঝাঁপিয়েছে...

ভোটের আগে প্রস্তুতি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের বৈঠক সিইও দফতরে 

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক প্রস্তুতি পর্যালোচনায় বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে অনুষ্ঠিত হল উচ্চপর্যায়ের বৈঠক। নির্বাচনকে...

ভোটের লড়াইয়ে মুখোমুখি ‘মা-ছেলে’, ডাবগ্রাম-ফুলবাড়িতে সম্পর্কের অগ্নিপরীক্ষা

একই পরিবারের সদস্যদের ভিন্ন রাজনৈতিক দলের হয়ে লড়াই করা নতুন নয় বঙ্গ রাজনীতিতে। কিন্তু সম্পর্ক যদি হয় মা-ছেলের...

ED তদন্তে হস্তক্ষেপ কাম্য নয়, আইপ্যাক মামলা স্থগিতের আবেদন খারিজ শীর্ষ আদালতে

কলকাতার আইপ্যাক (I-PAC)অফিসে ইডি হানা ঘিরে সুপ্রিম মামলায় বড় পর্যবেক্ষণ শীর্ষ আদালতের (Supreme Court)। বুধবার বিচারপতি প্রশান্ত কুমার...