Saturday, February 28, 2026

ডায়ালিসিসে এসে মহাসংক্রমণ, বন্ধ হলো চার্নক হাসপাতাল

Date:

Share post:

বন্ধ করে দেওয়া হলো রাজারহাটের চার্নক হাসপাতাল। মূলত সংক্রমণের কারণেই হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে৷ দিন তিনেক আগে হাসপাতালে ডায়ালিসিস করতে এসেছিলেন এক রোগী। ডায়ালিসিসের পর তাঁকে অন্য হাসপাতালে পাঠানো হয়। তার শরীরে কিছু উপসর্গ দেখা যায়। পরে পরীক্ষায় তাঁর কোভিড পজিটিভ রিপোর্ট মেলে। ওই ব্যক্তির সঙ্গে আরও পাঁচ জনের ডায়ালিসিস হয়। তাঁদেরও টেস্ট হয়। তাঁরা ৫জনই পজিটিভ। এরপরেই নড়েচড়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ। ১৭জন রোগীকে দ্রুত ছুটি দিয়ে হাসপাতাল জীবাণুমুক্ত করার জন্য এক সপ্তাহ সময় নেওয়া হয়েছে। এছাড়া কোয়ারান্টাইনে পাঠানো হচ্ছে হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদেরও। অন্যদিকে পার্ক সার্কাসেও এক রোগী কোভিড পজিটিভ হওয়ার পর হাসপাতাল সিল করে দেওয়া হয় রবিবার।

spot_img

Related articles

এলাহাবাদের মামলা আরও এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হোক: হঠাৎ রসিকতা প্রধান বিচারপতির

গোটা দেশে অপেক্ষা রঙের উৎসবের। খানিকটা ছুটির মুডে দেশের বিচার ব্যবস্থাও। আর সেই পরিস্থিতিতে একটি মামলা প্রসঙ্গে এবার...

হাওড়ায় যুবক খুন: তদন্তভার সিআইডি-র হাতে

খুন করে গঙ্গা পার হয়ে লুকোচুরি খেলা। মূল খুনির সঙ্গেও একাধিক সহযোগীর যোগ। ফলে হাওড়ার গোলাবাড়ির (Golabari) প্রোমোটারের...

সুপ্রিম কোর্টে জোর ভর্ৎসনা: পড়ুয়া থেকে সমাজ মাধ্যমে অনুরোধ নিয়ে NCERT

বিচার ব্যবস্থার বদনাম করার চেষ্টা করে সুপ্রিম কোর্টে প্রবল ভর্ৎসিত কেন্দ্রের শিক্ষা দফতর। কোথা থেকে বিচার ব্যবস্থা নিয়ে...

শনিবার কখন প্রকাশিত হবে ভোটার তালিকা: জানালেন সিইও

নভেম্বরের শুরু থেকে যে এসআইআর প্রক্রিয়া বাংলাসহ ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছিল তার মধ্যে একাধিক রাজ্যেই...