Friday, June 19, 2026

করোনা স্বেচ্ছাসেবীদের ভাতার তালিকা প্রকাশ করলো রাজ্য স্বাস্থ্য দফতর

Date:

Share post:

করোনা মোকাবিলায় রাজ্যের স্বাস্থ্য দফতর যাঁদের আপদকালীন স্বেচ্ছাসেবী হিসেবে নিয়োগ দিয়েছিল, এবার তাঁদের ভাতার তালিকা প্রকাশ করা হল। সম্প্রতি, স্বাস্থ্যভবন থেকে জারি করা এক নির্দেশিকায় মোট ১২টি ক্যাটাগরিতে স্বেচ্ছাসেবীদের ভাগ করে তাঁদের ভাতার তালিকা জানানো হয়েছে।

এরমধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকরা মাসিক ৫০ হাজার টাকা, মেডিক্যাল অফিসার ও মলিকিউলার বায়োলজিস্টরা ৪০ হাজার টাকা করে, ল্যাব অ্যাসিস্ট্যান্টরা ১৭,৯২০ টাকা, ল্যাব অ্যাটেন্ডেন্ট, নার্স ও ল্যাব টেকনিশিয়ানরা ১৭,২২০ টাকা করে, ফার্মাসিস্টরা ১৬,৮৬০ টাকা, প্যারা মেডিক্সরা ১৬ হাজার টাকা, হাসপাতাল অ্যাটেন্ডেন্ট, সাফাই কর্মী ও রাঁধুনিরা ১০ হাজার টাকা করে ভাতা পাবেন।

প্রাথমিকভাবে স্বাস্থ্য দফতর তাঁদের দু’মাসের জন্য নিয়োগ করবে। প্রয়োজন পড়লে তা বাড়ানো হতে পারে। এমনই নির্দেশিকে এদিন জারি হলো।

Related articles

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...

জেনে নিন আজকের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শুক্রবার (১৯ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন...

কেমন আছেন মেসির বাবা, বিবৃতি দিল পরিবার

মাঠে একের পর এক সাফল্যের মুহূর্ত উপহার দিলেও ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মুখোমুখি লিওনেল মেসি (Lionel Messi)। সম্প্রতি...

চরম হতাশা-মানসিক অবসাদ!পরীক্ষার তিন দিন আগেও আত্মঘাতী নিট পরীক্ষার্থী

আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে চলেছে নিট-ইউজি পরীক্ষার রি-টেস্ট। এই পরীক্ষা শুরু হওয়ার আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে...