Sunday, June 14, 2026

করোনার জের, বন্ধ পানিহাটির বারো মন্দির

Date:

Share post:

করোনার দাপটে প্রায় জনশূন্য পানিহাটির বারো মন্দির চত্বর। এদিন হাতে গোনা কয়েকজন মন্দিরে পুজো দিতে আসেন। কিন্তু বন্ধ থাকায় নিরাশ হয়েই ফিরতে হয়েছে তাঁদের।

পানিহাটি বারোমন্দির ঘাটে প্রতিবছর নীল ষষ্ঠী পুজোর জন্য অগণিত মানুষ ভিড় জমান। শিবের মাথায় জল ঢেলে পরিবার এবং সন্তানের মঙ্গল কামনা করেন গৃহিণীরা। নীল ষষ্ঠী উপলক্ষে মেলাও বসে এই অঞ্চলে। তবে এবারের চিত্রটা সম্পূর্ণ আলাদা।

কৃষ্ণা দাস নামে এক পুণ্যার্থী জানান, “প্রতিবছর এই দিনটার জন্যই অপেক্ষা করে থাকি। কিন্তু এই রোগের জন্য এবার আর পুজো দেওয়া গেল না।” স্থানীয় বাসিন্দা যোগেন্দ্র প্রসাদ জানান, “সংক্রমণের ভয়েই প্রশাসনের থেকে বন্ধ করে দেওয়া হয়েছে এই মন্দির। পুজো দিতে এসে অনেকেই নিরাশ হচ্ছেন।” কিন্তু এই সিদ্ধান্ত সবার ভালোর জন্যই নেওয়া হয়েছে বলে তাঁর মত।

Related articles

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...

বিমানবন্দরে মাথা গোনা! দিল্লির বৈঠকে দলনেতা ঠিক করার পালা ‘রেবেল’দের

লোকসভার ১৯ তৃণমূল সাংসদ এনডিএ-কে সমর্থন জানানোর দাবি করে সোমবার চিঠি দিয়েছেন। তারপরে সেই তালিকায় যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (১৪ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...