Friday, June 12, 2026

স্বরাষ্ট্রমন্ত্রকের চিঠি পাওয়ার পর নয়া বিজ্ঞপ্তি জারি নবান্নর

Date:

Share post:

পশ্চিমবঙ্গের বহু জায়গায় লকডাউন কড়া ভাবে মানা হচ্ছে না। এই কথা জানিয়ে শুক্রবার রাজ্যের মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজিকে কড়া চিঠি পাঠিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। স্বরাষ্ট্রমন্ত্রকের চিঠি পাওয়ার পরই নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করল নবান্ন। যাতে লেখা রয়েছে, বিপর্যয় মোকাবিলা আইনের (২০০৫) শর্ত লঙ্ঘন করলে পুলিশের সাব ইন্সপেক্টর থেকে উর্ধ্বতন সমস্ত কর্তাদের আইনি ব্যবস্থা নেওয়ার অধিকার দেওয়া হল। যদিও স্বরাষ্ট্রমন্ত্রকের ওই চিঠির সঙ্গে রাজ্যের এই পদক্ষেপের মধ্যে কোনও সম্পর্ক রয়েছে কিনা তা স্পষ্ট নয়।

প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যকে দেওয়া চিঠিতে উল্লেখ করেছে, রাজ্য সরকার কিছু অনাবশ্যকীয় পরিষেবায় অনুমতি দিয়েছে। যার জেরে কলকাতার রাজাবাজার, নারকেলডাঙা, তপসিয়া, গার্ডেনরিচ, ইকবালপুর, মানিকতলা এলাকায় দেখা যাচ্ছে বাজারে ভিড় উপচে পড়ছে। সোশ্যাল ডিস্টেন্সিংয়ের শর্ত সেখানে মানা হচ্ছে না। একই সঙ্গে ওই চিঠিতে উল্লেখ করা হয়, চিঠিত পাওয়ার পর রাজ্য সরকার কী কী ব্যবস্থা নিয়েছে সে ব্যাপারে তাদের রিপোর্ট পাঠাতে হবে।

Related articles

‘কনফেডারেশন’ তৈরির আগেই শ্যুটিং সংক্রান্ত নির্দেশিকা জারি! ভাইরাল মেইল আইডি ঘিরে ধোঁয়াশা

রাজ্যে পালাবদলের পর টালিগঞ্জে স্টুডিও পাড়ায় ফেডারেশনের (FCTWEI) ভূমিকা কার্যত অচল, বিজেপি বিধায়িকা পাপিয়া অধিকারী (Papiya Adhikari) কনফেডারেশনের...

যোগীরাজ্যে RSS প্রধানকে লক্ষ্য করে চলন্ত ট্রেনে পাথর ছোড়ার অভিযোগ!

বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যে অল্পের জন্য রক্ষা পেলেন আরএসএস প্রধান মোহন ভাগবত (RSS chief Mohan Bhagwat)। উত্তরপ্রদেশে...

অভিষেককে সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিআইডির, রবিবার ফের তলব

বিধানসভায় সই জাল মামলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদ করল...

বিজেপির বিজয় মিছিলের বোমায় প্রাণ গেল খুদের! তামান্নায় বিপ্লব, তনভিরে নীরবতা কেন? প্রশ্ন তৃণমূলের

বিজেপির বিজয়োল্লাসের বলি ছোট্ট শিশু! বাংলায় একমাসের বিজেপি সরকারের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আতঙ্কে বাইক থেকে ছিটকে...