Friday, April 3, 2026

করোনা মোকাবিলায় বাংলাদেশের পাশে ভারত

Date:

Share post:

বিশ্ব জুড়ে হাইড্রক্সিক্লোরোকুইনের চাহিদা এখন তুঙ্গে। করোনাভাইরাসের প্রতিষেধক আবিষ্কার হয়নি এখনও পর্যন্ত। তবে করোনা রোগীদের চিকিৎসায় ভালো কাজ করছে হাইড্রক্সিক্লোরোকুইন। এবার এই পরিস্থিতিতে বাংলাদেশকে ২০ লাখ হাইড্রক্সিক্লোরোকুইন দিয়ে সাহায্য করবে ভারত।

ম্যালেরিয়ার প্রথাগত ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন করোনা চিকিৎসায় ভালো কাজ করছে বলে জানিয়েছেন গবেষকরা। প্রথম দফায় বাংলাদেশকে ২০ লাখ ওষুধ দিয়ে সাহায্য করবে ভারত। ইতিমধ্যে ওপার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৪২৪। মৃত্যু হয়েছে ২৭ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৩৩ জন।

বিশ্বে মোট হাইড্রক্সিক্লোরোকুইন ৭০ শতাংশ তৈরি হয় ভারতে। ইতিমধ্যে এই ওষুধের জন্য ৩০টিরও বেশি দেশ ভারতের সঙ্গে যোগাযোগ করেছে। গুজরাটের তিনটি কারখানা থেকে হাইড্রক্সিক্লোরোকুইন ২ কোটি ৯০ লাখ ডোজ প্রথম ধাপে আমেরিকায় রফতানি প্রক্রিয়া শুরু হয়েছে।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...