Thursday, June 4, 2026

করোনার জের, পুণ্যার্থীদের ছাড়াই তারকেশ্বরে নীল Nl

Date:

Share post:

করোনা মোকাবিলায় পুণ্যার্থীদের জন্য তারকেশ্বরে মন্দির বন্ধ। তবে চিরাচরিত রীতি অনুযায়ী বিশেষ পুজো-অর্চনায় উপস্থিত থাকেন মন্দিরের মোহন্ত মহারাজ। তারকেশ্বর মঠের মোহন্ত মহারাজ বলেন, পুণ্যার্থীদের জন্য মন্দির বন্ধ থাকলেও রীতি অনুযায়ী চৈত্র মাসের বিশেষ পুজোপাঠ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। এই সময় সাধারণ মানুষের সুস্থতা ও মঙ্গলকামনায় আমাদের প্রধান উদ্দেশ্য। তাই গাজন মেলা ও পুণ্যার্থীদের মন্দিরে প্রবেশ বন্ধ রাখা হয়েছে বলে জানান তিনি।

প্রতিবছর ২৩ চৈত্র গাজন সংকল্প শুরু হয়। শুক্রবার মহাহব্বিশি হয়েছে। শনিবার ফল ও কাঁটা ঝাপ। কথিত আছে রবিবার শিব পার্বতীর বিবাহ অর্থাৎ নীলাবতীর বিবাহ উপলক্ষে নীল উপস পালন করা হয়। তারকেশ্বরে ইতিহাসে এই প্রথম ভক্ত সমাগম ছাড়া শিব পার্বতীর বিবাহ উপলক্ষে বিশেষ পুজো পাঠ অনুষ্ঠিত হলো। করোনা-র জন্য গাজন মেলাও এবছর বন্ধ করা হয়েছে।

Related articles

বহিষ্কৃত সন্দীপনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ: বিক্ষোভ এন্টালিতে

অনৈতিক কাজের জবাব চেয়ে প্রথমবার বিধায়ক হয়ে সরব হয়েছেন সন্দীপন সাহা। এবার তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও চুরির অভিযোগ...

পথে নামছে ককরোচ পার্টি: নেতৃত্বে দীপকের পাশে সোনম ওয়াংচু

সোশ্যাল মিডিয়ার পরে এবার পথে নেমে ভারতের ছাত্রসমাজ ও যুবসমাজের দাবি তুলে ধরতে চলেছে ককরোচ জনতা পার্টি। সেই...

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...