Wednesday, June 24, 2026

এইচডিএফসি-র ১ শতাংশ শেয়ার অধিগ্রহণ করে নিল পিপলস ব্যাঙ্ক অব চায়না

Date:

Share post:

করোনাভাইরাসের প্রভাব যে অর্থনীতির ওপর ব্যাপক প্রভাব পড়তে চলেছে তা আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল। এর মধ্যেই অর্থনৈতিক ক্ষেত্রে বড় ঘটনা ঘটে গেল। ভারতের অন্যতম ঋণদায়ী সংস্থা এইচডিএফসি-র ১.০১ শতাংশ শেয়ার নিয়ে নিল পিপলস ব্যাঙ্ক অব চায়না (পিবিওসি)।

গত আর্থিক বছরের শেষে ৩১ মার্চ বম্বে স্টক এক্সচেঞ্জ তথা বিএসই-তে এইচডিএফসি তাদের সংস্থার অংশীদারিত্ব নিয়ে বিবরণ পেশ করেছে তা থেকেই এই তথ্য জানা গিয়েছে। হিসাব মতো এইচডিএফসি-র ১.০১ শতাংশ তথা ১.৭৫ কোটি শেয়ার পিপলস ব্যাঙ্ক অব চায়নার কাছে রয়েছে।

এইচডিএফসি-র ভাইস চেয়ারম্যান এবং চিফ এক্সিকিউটিভ অফিসার কেকি মিস্ত্রি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাদের সংস্থার শেয়ার আগেই কিনে রেখেছিল পিপলস ব্যাঙ্ক অব চায়না। ২০১৯ সালের মার্চ মাসের হিসাব অনুযায়ী তাদের কাছে ০.৮ শতাংশ শেয়ার ছিল। তা বেড়ে এখন ১.০১ শতাংশ হয়েছে। সেই কারণেই বিএসই-র কাছে পেশ করা বিবরণীতে তা এখন প্রকাশ করা হয়েছে। মিস্ত্রী আরও জানিয়েছেন, চিনের কেন্দ্রীয় ব্যাঙ্ক অনেক দিন ধরেই একটু একটু করে তাদের শেয়ার কিনেছে।

Related articles

বৈভবের জন্য ভিন্ন সাজঘর! ভাইয়ের ব্যাটে তাণ্ডব: ক্রিকেটে নতুন সূর্যবংশী অধ্যায়

ভারতীয় ক্রিকেটে এখন সবচেয়ে আলোচিত নাম বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। মাত্র ১৫ বছর বয়সেই জাতীয় টি২০ দলের দরজায়...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় আহতদের দেখতে এসএসকেএমে মুখ্যমন্ত্রী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ের ঘটনায় আহতদের দেখতে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...

উইকেন্ডে বন্ধ চিংড়িঘাটা ফ্লাইওভার, বিজ্ঞপ্তি জারি লালবাজারের

কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের (Orange Line of Kolkata Metro)কাজের জন্য জুন এবং জুলাই মাসে দুদিন ট্রাফিক নিয়ন্ত্রণের সিদ্ধান্ত...

মিড ডে মিলে ডিমের দাবি থেকে ‘উপযুক্ত’র ব্যাখ্যা চেয়ে গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন কুণালের

কলকাতার সরকারি স্কুলে মিড ডে মিলে দায়িত্ব দেওয়া হচ্ছে ইসকনকে। ফলে সেই পাতে পড়বে না ডিম। বুধবার, বিধানসভার...