Saturday, April 4, 2026

৩০ কোটি দেশবাসীকে ২৮,২৫৬ কোটি টাকা দিয়েছে কেন্দ্র

Date:

Share post:

দেশের ৩০ কোটি মানুষকে মোট ২৮২৫৬ কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার। শনিবার অর্থ মন্ত্রক জানিয়েছে,

করোনাভাইরাস মহামারির মধ্যে গরিব কল্যাণ যোজনায় এই টাকা দেওয়া হয়েছে। ২১ দিনের লকডাউনের পর কেন্দ্রীয় সরকার ১.৭ লক্ষ কোটি টাকার প্যাকেজের ঘোষণা করেছিল। যার মধ্যে গরিব পরিবারদের জন্য সবজি, গরিব মহিলা ও প্রবীণ নাগরিকদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়।

অর্থমন্ত্রক জানিয়েছে, মোট টাকার ১৩,৮৫৫ কোটি টাকা প্রধানমন্ত্রী কিষাণ যোজনার জন্য রাখা হয়। প্রাথমিকভাবে ৮ কোটি কৃষকের মধ্যে ৬.৯৩ কোটি কৃষকের অ্যাকাউন্টে ২০০০ টাকা দেওয়া হয়েছে। অন্যদিকে, ১৯.৮৬ কোটি মহিলার জনধন অ্যাকাউন্টে ৫০০ টাকা ট্রান্সফার হয়ে গিয়েছে ৷ সরকার এখনও পর্যন্ত এতে ৯৯৩০ কোটি টাকা খরচ করেছে ৷ প্রবীণ নাগরিক, বিধবা মহিলা ও বিশেষ ভাবে সক্ষম ২.৮২ কোটি মানুষের জন্য ১০০০ টাকা দেওয়া হয়েছে। পাশাপাশি ২.১৬ কোটি কনস্ট্রাকশন শ্রমিকদের জন্য ৩০৬৬ কোটি টাকা জারি করা হয়েছে ৷

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...