Sunday, June 7, 2026

লকডাউন ভাঙলে এবার ‘বিপর্যয় মোকাবিলা আইনে’ মামলা, ২ বছরের জেল

Date:

Share post:

লকডাউনের মেয়াদ বাড়ছে৷ বিশেষজ্ঞ চিকিৎসক এবং সরকার হাজার বার বলছে, সোশ্যাল ডিসট্যান্সিং এবং লকডাউন মেনে চলুন স্রেফ নিজের এবং নিজের পরিবারের স্বার্থে৷ তা সত্ত্বেও লকডাউন-বিধি লঙ্ঘনের ছবি প্রকাশ্যে আসছেই৷

করোনা পরিস্থিতিতে এই লকডাউন বিধি অমান্য করলে ঠিক কী কী হতে পারে ?

◾রাজ্য স্বরাষ্ট্র দপ্তর এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি
জারি করেছে গত শনিবার৷

◾বিধি অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এতদিন ইংরেজ আমলের আইন প্রয়োগ করা হচ্ছিলো৷

◾রাজ্য সরকার শনিবার জানিয়েছে, ওই পুরনো আইন আর নয়, এবার থেকে “বিপর্যয় মোকাবিলা আইন” প্রয়োগ করা হবে৷

◾লকডাউন ভাঙলে অথবা অবশ্যপালনীয় স্বাস্থ্যবিধি না-মানলে প্রথমে বোঝাবে, না বুঝতে চাইলে কঠোরভাবে বিপর্যয় মোকাবিলা আইন প্রয়োগ করতে পারবে পুলিশ৷

◾লকডাউন বা সোশ্যাল ডিসট্যান্সিংয়ের নির্দেশ যারা মানছেন না, তাঁদের বিরুদ্ধে আরও কঠোরভাবে আইনি পদক্ষেপ করতে নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে।

◾বিপর্যয় মোকাবিলা আইনের ভিত্তিতে
বিধি অমান্যকারীদের গ্রেপ্তার করে মামলা রুজু করা যাবে।

◾বিপর্যয় মোকাবিলা আইনে রুজু হওয়া মামলায় দোষ প্রমাণিত হলে ২ বছর পর্যন্ত জেল হতে পারে।

◾বিপর্যয় মোকাবিলা আইন, ২০০৫-এর ৬০ নম্বর ধারা অনুযায়ী আইনে থাকা কোনও নির্দেশ অমান্য করা হলে পুলিশের সাব-ইনস্পেক্টর বা তার চেয়ে উঁচু পদমর্যাদার যে কোনও পুলিশ অফিসারকে অভিযোগ দায়ের করার ক্ষমতা দেওয়া হয়েছে।

◾সরকারি নির্দেশিকার ভিত্তিতে বিপর্যয় মোকাবিলা আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করার কাজ শুরুও করেছে পুলিশ।

◾এই মহাসংকট কালে যাঁরা মিথ্যা ও ভুল খবর রটিয়ে আতঙ্ক ছড়াচ্ছেন, তাদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ করছে পুলিশ৷

Related articles

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...

আটার বদলে পচা গম! রেশন দোকানে মাটিতে খাদ্যসামগ্রী ঢেলে প্রতিবাদ গ্রাহকদের 

রেশনের গমে মিশে রয়েছে বালি, নুড়ি-পাথর, এমনকি ছেঁড়া কাপড়ের টুকরোও! কোথাও আবার আটার বদলে দেওয়া হচ্ছে পোকায় ধরা...

১৪০০ কিলোমিটার পেরিয়ে অধ্যাপিকাকে খুনের ছক, বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি 

ফ্ল্যাট থেকে অধ্যাপিকার রক্তাক্ত দেহ উদ্ধারের কয়েক দিনের মধ্যেই তদন্তে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন...