Monday, April 6, 2026

কোন্নগরের লকডাউন সফল করতে পথে প্রশাসন

Date:

Share post:

লকডাউন মানা হচ্ছে না। বহু মানুষ ভিড় জমাচ্ছেন স্টেশন চত্বরে। কোন্নগরের একাংশ মানুষের অভিযোগ জানিয়েছিলেন এমনটাই। তার ভিত্তিতে সোমবার রাস্তায় নামেন চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা এবং কানাইপুর পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদব ও নবগ্রাম পঞ্চায়েতের আধিকারিকরা।

লকডাউন সফল করতে কড়া পদক্ষেপ নেওয়া হয়। কোন্নগর স্টেশন চত্বর ফাঁকা করতে অস্থায়ী বাজার সরিয়ে দেওয়া হয় অন্যত্র। স্থানীয় রেল বাজারে অযথা ভিড় না করার ও মাস্ক ব্যবহার করার আবেদন জানানো হয় প্রশাসনের পক্ষ থেকে।
ইতিমধ্যে সরকারের তরফে দোকান খোলার নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। তা মানা হচ্ছে কিনা সেদিকেও নজর দেওয়া হয় এদিন। পঞ্চায়েতের পক্ষ থেকে করা হচ্ছে মাইকিং। প্রশাসনের পক্ষ থেকে সকলকে জানিয়ে দেওয়া হয়েছে নিয়ম না মানলে নেওয়া হবে আইনি ব্যবস্থা।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...