Sunday, March 22, 2026

চিনের গবেষণা বলছে, কোভিড ভাইরাস ১৩ ফুট উঁচুতেও ভেসে বেড়ায়!

Date:

Share post:

করোনা ভাইরাস হাওয়ায় ১৩ ফুট ভেসে থাকতে পারে? অর্থাৎ প্রায় চার মিটার? চিনের একটি গবেষণা অন্তত সে কথাই বলছে। চিনের গবেষকদের এই গবেষণাপত্রটি আবার প্রকাশিত হয়েছে মার্কিন জার্নাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন।

বেজিংয়ের অ্যাকাডেমি অফ মিলিটারি মেডিক্যাল সায়েন্সের গবেষকরা পরীক্ষাটি করেন ইউহানের হুয়োশেনশন হাসপাতালের আইসিউতে এবং কোভিড-১৯ পজিটিভ রোগী রয়েছেন এবং জেনারেল ওয়ার্ডের বাতাসে। ২৪জন রোগীর মধ্যে তারা এই পরীক্ষা চালান ১৯ ফেব্রুয়ারি থেকে ২মার্চ পর্যন্ত সময়ের মধ্যে। কোভিড ভাইরাস হাসপাতালের মেঝেতেই মূলত ছিল এর কারণ মাধ্যাকর্ষণ এবং বাতাস। বেশি ঘনত্বের ভাইরাস পাওয়া গিয়েছে সেখানেই, যে জায়গাগুলি মূলত বেশি স্পর্শ করা হয়। জায়গাগুলি হল কম্পিউটারের মাউস, ডাস্টবিন, বিছানার রেলিং, দরজার নব। আর আইসিইউতে কাজ করেন এমন স্বাস্থ্যকর্মীদের অর্ধেকের জুতোতে কোভিড ভাইরাস পাওয়া গিয়েছে। ফলে মেডিক্যাল স্টাফদের জুতোর সোল ভাইরাস সংক্রমণের অন্যতম মাধ্যম হিসেবে এখানে কাজ করেছে। যখন ড্রপলেটগুলি সুপার ফাইন বা হালকা হয়, তখন তাদের ভগ্নাংশ বাতাসে বেশ কিছুক্ষণ থাকে। মূলত কাশি বা হাঁচির কারণে যে ড্রপলেট বের হয় সেক্ষেত্রে কিন্তু ভাইরাসের পার্টিকেল বাতাসে ভাসতে থাকে। তবে বাতাসে যেটুকু ভাইরাস পাওয়া যায় তা মূলত রোগীর চারধারেই গবেষকরা জানিয়েছেন। আর রোগী যেখানে রয়েছে সেখান থেকে ৮ফুট উঁচু জায়গায় দুর্বল কোভিড ভাইরাস পাওয়া গিয়েছে। তার উপরে কিন্তু ভাইরাস কার্যত নগণ্য। যদিও তাতে কোনও স্বাস্থ্যকর্মীই হাসপাতালে আক্রান্ত হননি। গবেষকরা বলছেন, এই ঘটনাই প্রমাণ করছে, যদি যথাযথ শুদ্ধিকরণের ব্যবস্থা থাকে তাহলে এই ভাইরাস থেকে সহজে দূরে থাকা সম্ভব।

Related articles

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...