Friday, April 3, 2026

বিপদ ডাকছে হাইড্রক্সিক্লোরোকুইন, বলছে ফরাসি সংস্থা

Date:

Share post:

সত্যিই কি কোভিড-১৯ খতম করতে সক্ষম এই দাওয়াই? এই প্রশ্নের মধ্যেও গোটা বিশ্বে কদর বাড়ছে হাইড্রক্সিক্লোরোকুইনের। ওষুধটির জন্য রীতিমতো মরিয়া হয়ে উঠেছে আমেরিকার মতো দেশও। এহেন পরিস্থিতিত হাইড্রক্সিক্লোরোকুইনে বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে বলে দাবি করল ফ্রান্সের একটি সংস্থা।

হাইড্রক্সিক্লোরোকুইন মূলত ম্যালেরিয়ার ওষুধ। ফ্রান্সের ‘ন্যাশনাল ড্রাগ সেফটি এজেন্সি’ এএনএসএমের দাবি, ম্যালেরিয়ার ওষুধ করোনার বিরুদ্ধে পরীক্ষামূলকভাবে ব্যবহারে সেই অর্থে সফলতা আসেনি। বরং ওষুধটির প্রয়োগের পর ১০০ জন করোনা রোগীর অবস্থার আরও অবনতি ঘটেছে। শুধু তাই নয়, হাইড্রক্সিক্লোরোকুইন প্রয়োগের পর অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাই এজেন্সির পরামর্শ, করোনার বিরুদ্ধে হাইড্রক্সিক্লোরোকুইনের প্রয়োগ হাসপাতালে চিকিৎসকদের পরামর্শে করতে হবে। ডাক্তারদের মতামত না নিয়ে, ওষুধটি কিনে বাড়িতে পরীক্ষামূলকভাবে খেলে ফল হতে পারে মারাত্মক।

উল্লেখ্য, করোনা ভাইরাসের মোকাবিলায় হাইড্রক্সিক্লোরোকুইন, যা আদতে ম্যালেরিয়ার ওষুধ, কতটা কার্যকর তা নিয়ে দ্বন্দ্ব রয়েছে চিকিৎসক মহলে। প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাস্থ্য উপদেষ্টারাও এই ওষুধের প্রয়োগ ও কার্যকারিতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তবে করোনার কিছু মামলায় হাইড্রক্সিক্লোরোকুইন প্রয়োগে ভাল ফল মেলায় মহার্ঘ্য হয়ে উঠেছে এই দাওয়াই।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...