Friday, April 3, 2026

লকডাউন: নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহে ট্রাক চলাচলে নিয়ন্ত্রণ শিথিল কেন্দ্রের

Date:

Share post:

লকডাউন চলাকালীন নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ঠিক রাখতে ট্রাক চলাচলে নিয়ন্ত্রণ শিথিল করল কেন্দ্রীয় সরকার। আন্তঃরাজ্য এবং রাজ্যের ভিতর ট্রাক চলাচলের ক্ষেত্রে লকডাউন পরিস্থিতিতে আলাদা কোনও পারমিট লাগবে না বলে কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে চিঠি পাঠানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা, রাজ্যের মুখ্য সচিবদের চিঠি দিয়ে সব রকমের পণ্যবাহী ট্রাক চলাচলে ছাড়পত্র দেওয়ার কথা জানিয়েছেন। ট্রাক চালক এবং তাঁর সহায়কদের লাইসেন্স এবং অন্যান্য নথিপত্র যথাযথ থাকলে তাঁদের এক রাজ্য থেকে অন্য রাজ্যের যাওয়ার অনুমতি দেওয়া হবে।

এর পাশাপাশি হিমঘর, আটা কল, ডাল কারখানার মতো জায়গায় কাজ স্বাভাবিক রাখতেও ওই চিঠিতে রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...