Friday, April 3, 2026

মাস্ক না পরার ছবি তুলে লাঞ্ছিত সাংবাদিক

Date:

Share post:

মাস্ক সবাই পরছেন কিনা, ঘুরে ঘুরে তার খবর করছিলেন এক জনপ্রিয় টিভি চ্যানেলের তরুণ সাংবাদিক।

উল্টোডাঙাসহ কিছু এলাকায় তিনি এবং তাঁর ফটোগ্রাফার কাজ করেন। যারা পরেনি, তাদের উপর পুলিশি তৎপরতার ছবি দেখান। কোনো সমস্যা হয় নি।

এরপর মধ্য কলকাতার একটি জায়গায় পৌঁছে তাঁরা দেখেন প্রায় কেউ মাস্ক পরেন নি। প্রচুর লোক ঘুরছে। পুলিশ নিষ্ক্রিয়। ক্যামেরা দেখে পুলিশের দুই কর্মী একটু সক্রিয় হন। কিন্তু রেকর্ডিং শেষ হতেই প্রচুর মানুষ তাঁদের ঘিরে ধরে চূড়ান্ত অপমান করেন। তাঁদের বলা হয় মোদির দালাল। অকথ্য গালিগালাজ করা হয়। গাড়ি আটকে রাখা হয়। থানা থেকে বাড়তি পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে আনে। বেয়াদপ জনতা সেই সময় এক নেতার নামও নিতে থাকে। বলে,” আমরা বলব এখানে মোদির দালাল এসেছে।” সাংবাদিক বলেন, ” আমি মোদির দালাল কেন হবো? আমি খবর করার কাজ করছি।” বেশ কিছুক্ষণ পর নিষ্কৃতি পান তিনি।

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...