Monday, April 6, 2026

আদিবাসীদের খাদ্যসামগ্রী পৌঁছে দিল সংস্কার ভারতী

Date:

Share post:

কেউ নৃত্য শিল্পী, কেউ সঙ্গীত শিল্পী। সারা বছর বিভিন্ন অনুষ্ঠান নিয়ে মেতে থাকেন ওঁরা। শিল্পীদের সংস্থা সংস্কার ভারতী এবার আদিবাসী গ্রামে খাদ্যসামগ্রী পৌঁছে দিল ।

বীরভূমের সিউড়ি থেকে ৪১ কিমি দূরে ঝাড়খন্ড সীমান্তের প্রত্যন্ত গ্রাম কুরাল মাটি। সিদ্ধেশ্বরী ও নুন বিল দুটি নদীর মাঝে প্রত্যন্ত এই গ্রাম। যোগাযোগ ব্যবস্থা নেই বললেই চলে। সংস্কার ভারতী সিউড়ি শাখার সদস্যরা সেই গ্রামেই চাল, আলু, তেল, সাবান, নুন পৌঁছে দিলেন। আদিবাসীরা বলেন, “বাবু এতদিন কেউ আসে নাই। তুরাই এলি।”

সঙ্গীতশিল্পী সঙ্ঘমিত্রা কবিরাজ বলেন, ” আমরা এই লকডাউনে মধ্যে সামাজিক দূরত্ব মানতে পারছি না। অথচ আদিবাসী সমাজের ভাই বোনরা কত সুশৃঙ্খল। দেখে আমরা অবিভূত।” গ্রামের বাসিন্দা দেবীশ্বর মারাণ্ডি, খুদিরাম মহুলী, চুরকা হেমরমরা বলেন, “দেশে করোনা এসেছে তাই গ্রামে কেউ বেরোচ্ছে না। আমরা দিনমজুরি করে খাই। কাজ নেই। ঘরে চালের টান পরেছে। এই সময় এই সাহায্য পেয়ে আমাদের উপকার হলো।”

Related articles

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...