Monday, March 30, 2026

লকডাউনের মধ্যে মদের দোকান খুলছে দুই রাজ্যে

Date:

Share post:

দেশজুড়ে চলছে লকডাউন। এরই মধ্যে নয়া সিদ্ধান্ত দুই রাজ্যের। সোমবার থেকেই অসম এবং মেঘালয়ে খোলা থাকবে মদের দোকান। দুই রাজ্যের আবগারি দফতর সূত্রে এমনটাই জানা গিয়েছে। অসমে মদের দোকানের পাশাপাশি খোলা থাকবে গুদাম ঘর ও ডিস্টিলারিজ।

প্রশাসন সূত্রে খবর, মেঘালয়ে সকাল ৯ টা থেকে ৭ ঘন্টা খোলা থাকবে মদের দোকান। সরকারি আধিকারিকরা জানিয়েছেন, সামাজিক দূরত্ব ও পরিচ্ছন্নতা মানার নির্দেশ দেওয়া হয়েছে। অসমের আবগারি দফতর জানিয়েছে, প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত খোলা থাকবে মদের দোকান। সর্বনিম্ন কর্মী নিয়ে দোকান চালাতে নির্দেশ দেওয়া হয়েছে। নগদ এবং বোতল লেনদেনের সময় স্যানিটাইজারের ব্যবহার সুনিশ্চিত করতে হবে।

প্রসঙ্গত, দিন কয়েক আগে এরাজ্যেও মদ হোম ডেলিভারির খবর ছড়িয়ে পড়ে। শোনা যায় সকাল ১১ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত নিকটবর্তী বার, হোটেল, রেস্টুরেন্ট থেকে মিলবে হোম ডেলিভারি। কিন্তু কলকাতা পুলিশের তরফে সাফ জানানো হয়, এই মুহূর্তে মদ ডেলিভারি সম্ভব নয়। অন্যদিকে, কেরল সরকার সিদ্ধান্ত নিয়েছিল চিকিৎসকদের প্রেস্ক্রাইব করা অ্যালকোহল ঘরে ঘরে হোম ডেলিভারি দেবে প্রশাসন। কিন্তু সেই সিদ্ধান্তের উপর নিষেধাজ্ঞা জারি করে।

Related articles

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...

রাহুলের মৃত্যুতে দানা বাঁধছে রহস্য! পুলিশের অনুমতি ছাড়াই চলছিল শুটিং?

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। তবে শোকের আবহেও তালসারির সমুদ্রসৈকতে ঠিক কী ঘটেছিল,...

৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে! সিসিটিভি ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ জানিয়ে বিস্ফোরক অভিযোগ অভিষেকের

৬-৭ ঘণ্টায় CEO অফিসে ৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে। সোমবার সন্ধেয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর...

IPL: পালা বদলের পর্ব শুরু সিএসকেতে, ধোনি অনুপস্থিতিতে ভরসার নাম স্যামসন

আইপিএলের (IPL)মঞ্চে সোমবারের ম্যাচটা যেন শুধু একটা খেলা নয়, এটা পালাবদলের গল্প। একদিকে চেন্নাই সুপার কিংস(CSK), অন্যদিকে রাজস্থান...