Tuesday, March 17, 2026

কেন্দ্রের বেনজির তৎপরতা, অর্ডিন্যান্স এনে দৈনিক কাজের সময় বাড়াতে চলেছে কেন্দ্র

Date:

Share post:

কেন্দ্রের বেনজির তৎপরতা৷

করোনা তথা লকডাউন এবার সামাজিকক্ষেত্রে বড় প্রভাব ফেলতে চলেছে৷ জনজীবনের প্রায় সব ক্ষেত্রেই নানাভাবে এর প্রভাব পড়বেই৷ আর তারই সূত্রপাত ঘটাতে চলেছে খোদ কেন্দ্রীয় সরকার৷

প্রধানমন্ত্রী আগামী ৩ মে পর্যন্ত লকডাউন বাড়ানোর ঘোষণা করেছেন। সূত্রের খবর, ৩ মে পর্যন্ত দেশজুড়ে লকডাউন বৃদ্ধির পটভূমিতেই কেন্দ্র চাকুরিজীবীদের কর্মঘণ্টা ৮ ঘন্টা থেকে প্রতিদিন ১২ ঘন্টা করার জন্য অর্ডিন্যান্স আনতে চলেছে৷

করোনা ও লকডাউনের কারনে বন্ধ থাকা অফিস- কারখানা ফের চালু করা হলেও সামাজিক দূরত্ব বিধি সম্ভবত বজায় রাখা হবে৷ সেক্ষেত্রে শ্রম ঘাটতির সমস্যা দেখা দেবে৷ সেই সমস্যা
সমাধানের লক্ষ্যে এবং অফিস-কারখানা ইত্যাদি সংস্থাগুলিকে সহায়তা করার উদ্দেশ্যেই চালু আইনে সংশোধন আনা হচ্ছে৷

সূত্রের খবর, কাজের সময় নিয়ে বড়সড় আইন আনছে কেন্দ্র৷ চাকুরীজীবীদের
দৈনিক কাজের সময় ৮ ঘণ্টা থেকে বাড়িয়ে ১২ ঘণ্টা করতে চলেছে সরকার ৷ সূত্র জানাচ্ছে, লকডাউনের দ্বিতীয় পর্যায় থেকেই চালু হতে চলেছে ১২ ঘণ্টার কাজের শিফট৷

দীর্ঘ লকডাউনের কারণে বহুদিন ধরেই ছোট-বড় প্রতিটি দফতরে কাজ বন্ধ৷ কিন্তু এই প্রতিকূল পরিস্থিতিতে কাজের
চাহিদা বেড়েছে৷ সেই চাহিদা অনুসারে যোগান দিতেই হবে৷ সেকারনেই কাজের সময়ে বদল আনার ভাবনা কেন্দ্রের ৷ এজন্য সংশোধন করতে হবে সংশ্লিষ্ট আইন৷

১৯৪৮-এর দৈনিক শ্রম আইনে তাই সংশোধন হতে চলেছে ৷ সংসদ বন্ধ, তাই অর্ডিন্যান্স এনে এই সংশোধন পর্ব মিটিয়ে নিতে চায় কেন্দ্রীয় সরকার ৷ শীঘ্রই এব্যাপারে পাশ হতে চলেছে অর্ডিন্যান্স ৷ ১৯৪৮ এর সংশ্লিষ্ট আইনের ৫১ নম্বর ধারা অনুযায়ী সপ্তাহে ৪৮ ঘণ্টার বেশি কোনও অবস্থাতেই কর্মীদের কাজ করানো যাবে না! সেই আইনেই সংশোধন এনে সপ্তাহে ৭২ ঘণ্টা কাজের সময় করা হচ্ছে৷

সর্বভারতীয় এক ইংরেজি দৈনিকে এই সংবাদ প্রকাশিত হয়েছে৷ বলা হয়েছে, সরকারের আনা অর্ডিন্যান্সের ভিত্তিতে রাজ্য সরকারগুলিও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মরত কর্মীদের কাজের সময় বাড়ানোর স্বাধীনতা পাবে৷ আইনে পরিবর্তন ঘটলে কোম্পানিগুলি কর্মীদের কাজের শিফট বাড়ানোর অধিকার পাবে ৷ বর্তমানে দৈনিক ৮ ঘণ্টা কাজ করতে হয় চাকুরীজীবীদের ৷ অর্থাৎ সপ্তাহে ৬ দিন ৮ ঘণ্টা করে মোট ৪৮ ঘণ্টা কাজ করতে হয় কর্মীদের ৷ এই প্রস্তাব অনুযায়ী ১২ ঘণ্টার শিফট হলে সপ্তাহে মোট ৭২ ঘণ্টা কাজ করতে হবে একজন কর্মীকে ৷

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...