Tuesday, March 17, 2026

মমতার ছোঁয়ায় নববর্ষ সন্ধ্যায় মুক্তি পেলো “ঝড় থেমে যাবে একদিন”

Date:

Share post:

করোনার সচেতনতা প্রসারের লক্ষ্যে এবং ইন্ডাস্ট্রির দৈনিক পারিশ্রমিকে কাজ করা টেকনিশিয়নদের পাশে দাঁড়াতে জোট বাঁধছে টলিউড। সম্প্রতি এমনই কথা শোনা গিয়েছিল।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় তৈরি হয়েছে “ঝড় থেমে যাবে একদিন” শিরোনামে শর্ট ফিল্মের চিত্রনাট্য। যার পরিচালক অরিন্দম শীল। সেই ছোট ছবি আজ পয়লা বৈশাখ নববর্ষের সন্ধ্যায় মুক্তি পেলো। মূলত,বিনোদন দুনিয়ার দৈনিক শ্রমিকদের বাঁচাতেই এই উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী।

ছবির ভাবনা মুখ্যমন্ত্রীর নিজেরই। শুধু তাই নয়, সিনেমার একটি গানও লিখেছেন তিনি। যা কম্পোজ করেছেন কবীর সুমন। এই ছবির চিত্রনাট্য লিখেছেন অরিন্দম এবং পদ্মনাভ দাশগুপ্ত।

মুক্তি পাওয়া এই ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, মিমি চক্রবর্তী, নুসরত জাহান, কোয়েল মল্লিক, শুভশ্রী গাঙ্গুলি, আবির চট্টোপাধ্যায়, রুক্মিণী মৈত্র, পরমব্রত চট্টোপাধ্যায় এবং পরাণ বন্দ্যোপাধ্যায়-এর মতো টলিউডের শীর্ষ অভিনেতা-অভিনেত্রীরা। ক্যামেলিয়া প্রোডাকশনের প্রযোজনায় তৈরি এই ছবি বিনোদন জগতের মানুষের পাশে থাকার বার্তা।

পরিচালক অরিন্দম শীল ফব করেন, সরকারি নিয়ম মেনে সামাজিক দূরত্ব বজায় রেখেই তৈরি হয়েছে এই ছবি। আজ,
মঙ্গলবার বিকেল ৬টা থেকেই ইউটিউবে “ঝড় থেমে যাবে একদিন” ছবিটি দেখা যাচ্ছে।

জানা যাচ্ছে, এই ছবির মাধ্যমে ৫০ লক্ষ টাকা তুলে তা দিয়েই টেকনিশিয়ানদের সাহায্য করা হবে।

spot_img

Related articles

বলিউডে দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী নবনীন্দ্র 

সাতসকালে দুঃসংবাদ, ৭৬ বছর বয়সে প্রয়াত ভারতীয় বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী নবনীন্দ্র বেহেল (Navnindra Behl)। বর্ষীয়ান অভিনেত্রীর ছেলে...

কাবুলের হাসপাতালে পাকিস্তানি বিমান হামলা, মৃত অন্তত ৪০০!

রাতের অন্ধকারে ভয়ঙ্কর হামলা চালাল পাকিস্তান(Pakistan air strike in Afghanistan)! নিমেষের মধ্যেই হাসপাতালে মৃত্যু ৪০০ জনের, আহত ২৫০-র...

প্লেব্যাক ছাড়তে চলেছেন শ্রেয়া! বড় সিদ্ধান্তের পথে বঙ্গতনয়া

অরিজিৎ সিংয়ের পর এবার কি শ্রেয়া ঘোষালও (Shreya Ghoshal) প্লেব্যাক জগতকে বিদায় জানাতে চলেছেন? গায়িকার সাম্প্রতিক এক মন্তব্যে...

পহেলগামের রিসর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কিত পর্যটকরা

জম্মু-কাশ্মীরের পহেলগামের (Pahelgam, Jammu and Kashmir) লারিপোরা এলাকার এক রিসর্টে সোমবার রাতে আগুন লেগে যায়। গভীর রাতে রিসর্টের...