Tuesday, April 7, 2026

রাজ্য সরকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ মনোজ চক্রবর্তীর

Date:

Share post:

সরকারের বিরুদ্ধে এবার রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন কংগ্রেস বিধায়ক তথা বিধানসভায় বিরোধীদলের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তী। তাঁর অভিযোগ, মুর্শিদাবাদের সাগরদিঘি সহ বিস্তীর্ণ অঞ্চলের আদিবাসী সম্প্রদায়ের মানুষের কাছে লকডাউন পরিস্থিতিতে যে পরিমাণ খাদ্য সামগ্রী পৌঁছেছিল তা খুবই সামান্য। এবং সেটা শেষ হয়ে যাওয়ায় প্রায় অনাহারে দিন কাটছে তাঁদের। এই পরিস্থিতিতে তিনি আদিবাসী পরিবারগুলির জন্য ত্রাণ চাইতে গিয়েছিলেন মুর্শিদাবাদের জেলাশাসকের কাছে। মনোজ চক্রবর্তীর অভিযোগ, দীর্ঘক্ষণ সেখানে বসে থাকার পরেও তাঁর সঙ্গে জেলাশাসক দেখা করেননি। তাঁকে বলা হয় এ বিষয়ে অতিরিক্ত জেলাশাসকের সঙ্গে দেখা করতে। সেখানে গিয়ে আধঘণ্টা বসে থাকার পরও তাঁর সঙ্গে কথা বলেননি অতিরিক্ত জেলাশাসক। এর পরেই ক্ষোভে ফেটে পড়েন কংগ্রেস নেতা। এ বিষয়ে তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠাবেন বলে জানা গিয়েছে। তিনি বলেন, লকডাউন পরিস্থিতিতে একদিকে রাজনীতি করতে বারণ করছেন তৃণমূল নেত্রী। অন্যদিকে রাজনৈতিক পক্ষপাতিত্বের কারণে তাঁকে অযথা হেনস্থা করা হল বলে অভিযোগ কংগ্রেস বিধায়কের।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...