Tuesday, June 9, 2026

পয়লা বৈশাখে এইডস আক্রান্ত বাচ্চাদের নতুন জামা উপহার মিমির

Date:

Share post:

করোনা মোকাবিলা এবং লকডাউনের মধ্যেই ফের মানবিক মুখ দেখা গেলো সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীর। আজ, পয়লা বৈশাখের দিন যাদবপুর লোকসভার অন্তর্গত সোনারপুরে একটি হোমের এইডস আক্রান্ত শিশুদের পাশে দাঁড়ালেন মিমি৷ এক্ষেত্রেও মিমির মাধ্যম তাঁর আপ্ত সহায়ক অনির্বান ভট্টাচার্যের। অনির্বানের মাধ্যমেই শিশুদের হাতে তুলে দিলেন নতুন জামাকাপড়৷ তাদের একসঙ্গে খাবারের ব্যবস্থাও করেন তিনি।

এক ভিডিও বার্তার মাধ্যমে হোমের এইডস আক্রান্ত শিশুদের সাবাধানে থাকার পরামর্শ দেন। এর পাশাপাশি তাদের নতুন বছরের শুভেচ্ছাও জানান সাংসদ মিমি চক্রবর্তী ৷ সাংসদের এই উদ্যোগে পাশে এসে দাঁড়ায় বারুইপুর পুলিশ জেলা পুলিশ সুপার রশিদ মুনির খান ৷ তিনি নিজে এদিন হোমে উপস্থিত ছিলেন ৷ হোমের বাচ্ছাদের ঢঙ্গে সময়ও কাটান তিনি ৷ তাদের খাবার পরিবেশন করেন ৷

এছাড়াও উপস্থিত ছিলেন বারুইপুর পুলিশ জেলার পদস্থ আধিকারিকরাও। তাঁরা লকডাউন কেন ও কী কারণে, তা বাচ্ছাদের বুঝিয়ে বলেন। পয়লা বৈশাখে মিমির মিমির দেওয়া উপহার হিসেবে নতুন জামাকাপড় পেয়ে খুশি সকলে।

Related articles

এবার ১২৫ দিনের কাজের সুযোগ গ্রামাঞ্চলে! সূচনা দিলীপের, কোদাল হাতে খাল সংস্কার মন্ত্রীর

রাজ্যে চালু হলো কেন্দ্রের নতুন গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প VB-G RAM G (Viksit Bharat – Rozgar And Aajeevika Mission...

জেনেভার যুব শীর্ষ সম্মেলনের মঞ্চে কলকাতার কাউন্সিলর মোনালিসা

ইউরোপীয় যুব শীর্ষ সম্মেলনে যোগ দিলেন কলকাতা পুরসভার ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় (Councillor Monalisa Bandyopadhyay)। ৫...

প্রতীক ছেড়ে কথা বলুন, ২০২৯-এ কে কোথায় থাকে দেখব! বিদ্রোহীদের চ্যালেঞ্জ তৃণমূল সাংসদ কল্যাণের

বিধানসভার পরে লোকসভা। সংসদীয় দলেও বিদ্রোহ। শুধু তাই নয়, কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ(NDA)-কে সমর্থন করছেন তৃণমূল (TMC) ব্লকের...

২ সেনাকর্মী নিয়ে হরমুজের কাছে ভেঙে পড়ল মার্কিন হেলিকপ্টার! 

আমেরিকা-ইরান (US Iran relationship)অস্থির পরিস্থিতির মাঝে মঙ্গলবার সকালে হঠাৎ করে হরমুজ প্রণালীর (Strait of Harmuz) কাছে ভেঙে পড়ল...