Tuesday, June 9, 2026

বাংলায় করোনা আক্রান্ত ১১০ নয়, ১৯০: দাবি কেন্দ্রের

Date:

Share post:

করোনা আতঙ্কে ভুগছে গোটা দেশ। ইতিমধ্যেই গোটা দেশে করোনা আক্রান্তর সংখ্যা দশ হাজার ছাড়িয়েছে। পশ্চিমবঙ্গেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তদের সংখ্যা। এমন অবস্থায় বিরোধীদের অভিযোগ,

বাংলায় মমতা সরকার করোনা তথ্য গোপন করছে৷ এবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্যের সঙ্গেও মিল নেই রাজ্য স্বাস্থ্য দফতরের৷ কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী বাংলায়া করোনা আক্রান্তের সংখ্যা ১৯০ জন৷ সেখানে রাজ্যের স্বাস্থ্য দফতর বলছে বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৯০ নয়,মাত্র ১১০ জন৷

এদিকে রাজ্যের স্বাস্থ্য দফতরের সোমবার রাতের বুলেটিনে জানিয়েছে,বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১১০৷ এর আগে এই সংখ্যাটা ছিল ৯৫ জন৷ মৃতের সংখ্যা যা ছিল তাই অর্থাৎ ৭ জন৷

স্বাস্থ্য দফতর আরও জানিয়েছে, এখন গৃহ পর্যবেক্ষণে রয়েছেন ৩৯ হাজার ১৭৮জন৷ আর ছাড়া পেয়েছেন ১৭ হাজার ২৯৪ জন৷ হাসপাতাল আইসোলেশন ৪২২ জন৷ ছাড়া পেয়েছেন ১৮৪৮ জন৷ নমুনা পরীক্ষা হয়েছে ২৭৯৩ জনের৷ কোয়ারেন্টাইনে রয়েছে ১১ হাজার ৩৯ জন৷ ছাড়া পেয়েছেন ৭০৮১ জন৷ তারআগে রবিবার এই সংখ্যাটা ছিল কোয়ারেন্টাইনে ১০ হাজার ৭৩০ জন৷ গৃহ পর্যবেক্ষণে ৪০৫৭৬৷ হাসপাতাল আইসোলেশন ৩২৯ জন৷ নমুনা পরীক্ষা হয়েছিল ২৫২৩ জনের৷

Related articles

আদালতে যাওয়ার পথে সব্যসাচীকে লক্ষ্য করে ডিম-গোবর

তোলাবাজি ও ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচী দত্তকে (Councillor Sabyasachi Dutta) মঙ্গলবার...

শিশু ধর্ষণ-খুনে ৪১ দিন পর FIR! প্রশ্নের মুখে পুলিশ

শহরের বুকে আরও একটা আরজি কর-কাণ্ডের ছায়া। এ ঘটনা আরজি কর-কাণ্ডের থেকেও নৃশংস, নির্মম, মর্মান্তিক। কিন্তু কেউ ইনসাফের...

FIFA World Cup: তিন দেশের ৩ ম্যাসকট,জেনে নিন তাদের পরিচয়

কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে ফুটবল বিশ্বকাপের(FIFA World Cup)। উত্তর আমেরিকার তিন দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডাতে হবে...

জেনে নিন সপ্তাহের শুরুতে বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতে মঙ্গলবার আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল...