Tuesday, June 9, 2026

এবার মৃতদেহ থেকে করোনা সংক্রমণের হদিশ মিলল থাইল্যান্ডে

Date:

Share post:

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এক ব্যক্তি। তাঁর মৃত্যুর পর মৃতদেহ থেকে হাসপাতালে সংক্রামিত হয়েছেন ফরেনসিক বিভাগের এক স্বাস্থ্যকর্মী। ঘটনা থাইল্যান্ডের এক হাসপাতালের। এতদিন পর্যন্ত বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, মৃতদেহ থেকে করোনা সংক্রমণ হওয়ার প্রমাণ মেলেনি। এই ঘটনার পর নতুন করে তৈরি হয়েছে উদ্বেগ। বিশেষজ্ঞরা বলছেন, মর্গ থেকে শুরু করে সৎকারকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা প্রয়োজন।

রবিবার ‘জার্নাল অব ফরেনসিক অ্যান্ড লিগ্যাল মেডিসিন স্টাডি’র এক প্রতিবেদনে এই ঘটনার উল্লেখ করা হয়েছে। স্বাস্থ্যকর্মীদের মধ্যে ফরেনসিক বিভাগের কেউ করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঘটনা প্রথম। প্রতিবেদনে বলা হয়েছে অস্ত্রোপচারের সময়ে যে ধরনের জীবাণুনাশক ডাক্তাররা ব্যবহার করেন ফরেনসিক বিভাগেও সেই ধরনের জীবাণুনাশক ব্যবহার করতে হবে। ব্যাঙ্ককের আরভিটি মেডিক্যাল সেন্টার এবং চিনের হাইনান মেডিক্যাল ইউনিভার্সিটির চিকিৎসক ডঃ ওন শ্রিউইজতালাই বলেন, করোনা উপসর্গ নিয়ে অনেকেই ভর্তি হচ্ছেন। অনেকের ক্ষেত্রেই পরীক্ষার সময়টুকু পাওয়া যাচ্ছে না। ফলে তার দেহে সংক্রমণ আছে আর নেই তা বোঝা যাচ্ছে না। ফলে ঝুঁকি থেকেই যাচ্ছে।

এদিকে সরকার জানিয়েছে, কত সংখ্যক ফরেনসিক পরীক্ষক কিংবা অন্য স্বাস্থ্যকর্মী মৃতদেহ থেকে করোনায় আক্রান্ত হয়েছেন, তার কোনও সঠিক হিসেব নেই। কীভাবে হিসেব পাওয়া যাবে তার ও কোনও সদুত্তর দিতে পারছে না।

Related articles

আপাতত স্বস্তি খান স্যারের! কী জানাল আদালত

আদালতের নির্দেশে আপাতত স্বস্তি পেলেন জনপ্রিয় শিক্ষক খান স্যার (Khan Sir)। মঙ্গলবার পাটনা কোর্টের তরফ থেকে তাঁর গ্রেফতারিতে...

সবাই উন্নয়নের পক্ষে ঐক্যবদ্ধ: পরবর্তী মালদহ প্রশাসনিক বৈঠকের ঘোষণা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার রাজ্যে প্রথম মন্ত্রিসভা গঠনের একমাস পূর্ণ। বিজেপির বিধায়কেরা শপথ নিলেও প্রায় ৩০ টি দফতরের মন্ত্রী এখনও ঘোষিত...

ওড়িশার অনুরোধ! দিঘার জগন্নাথ মন্দির থেকে উঠে গেল ‘ধাম’ শব্দ

বিজেপি সরকারের জমানায় প্রথম ধর্মীয় পদক্ষেপে বদলে গেল দিঘার বহুচর্চিত জগন্নাথ ধামের নাম। প্রতিবেশী ওড়িশা থেকে আগেও বারবার...

সময়সীমা শেষের আগেই সিআইডিকে চিঠি অভিষেকের, কী লিখলেন তৃণমূল সাংসদ

সই জাল-কাণ্ডে যখন ৩০ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট তৃণমূল (TMC) সুপ্রিমোর বাড়ির সংলগ্ন দলীয় কার্যালয়ে সিআইডি টিম, তখনই...