Wednesday, April 8, 2026

পয়লা বৈশাখে নিজের এলাকা স্যানিটাইজার করে জীবাণুমুক্ত করলেন রত্না

Date:

Share post:

করোনাভাইরাসের প্রকোপ দিনে-দিনে বাড়ার ফলে মানুষের মনে বেড়েছে আতঙ্ক। একদিকে যেমন সাধারণ মানুষ মুখে মাক্স পড়ছেন, স্যানিটাইজার ব্যবহার করছেন। পাশাপাশি পুরসভার উদ্যোগে প্রতিটি ওয়ার্ডে চলছে সানেটাইজেশনের কাজ।

আজ পয়লা বৈশাখ বাংলা নববর্ষের প্রথমদিন বেহালা অঞ্চলে কলকাতা পুরসভার ১৩১ নম্বর ওয়ার্ডে করোনা মোকাবিলায় সানেটাইজেশনের কাজ করা হলো। দীর্ঘদিন ধরেই অনুপস্থিত ওয়ার্ডের পুর প্রতিনিধি তথা কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। তাঁর অনুপস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুর উন্নয়নের কাজ অব্যাহত রেখেছেন রত্না চট্টোপাধ্যায়।

নেত্রীর নির্দেশ মেনেই সকাল থেকে ১৩১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় চলছে সানেটাইজেশনের কাজ। এলাকার তৃণমূল নেত্রী রত্না চট্টোপাধ্যায় নিজে দাঁড়িয়ে থেকে এই কাজের তদারকি করছেন, যাতে এলাকার মানুষ করোনা সংক্রমণ থেকে রেহাই পান।

দেখুন ভিডিও…

Related articles

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...

ভোটার তালিকা ফ্রিজ কেন, ভোট দিতে না পারলে ট্রাইবুনাল কীসের? প্রশ্ন তুলে সরব মমতা

ট্রাইব্যুনালে বিচার হওয়ার আগেই কেন ভোটার তালিকা 'ফ্রিজ'? বুধবার, শ্রীরামপুরের নির্বাচনী প্রচারে গিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্ত...

ভুলের খেসারত! চাপে পড়ে নারীর ক্ষমতায়ন নিয়ে গান বাঁধবেন বাদশা

নিজের নতুন গান 'টাটিরি' (Tatiri Song Controversy) ঘিরে বিতর্কের শেষ নেই বাদশার (Badshah)। গানের কথা ও দৃশ্যায়নে নারীদের...

সভামঞ্চ লাগোয়া জায়গায় বৈদ্যুতিক স্পার্ক! ক্ষুব্ধ মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রীরামপুরে সভামঞ্চ লাগোয়া জায়গায় আগুন আতঙ্ক। দর্শকাসনে আগুনের ফুলকি (spark) দেখা যায়। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন...