Tuesday, April 7, 2026

দেশে করোনা- আক্রান্তের সংখ্যা ১১,৪৩৯, মৃত্যু ৩৭৭ জনের

Date:

Share post:

দেশে করোনা-আক্রান্তের সংখ্যা ১১ হাজার অতিক্রম করলো৷ মঙ্গলবার এই সংখ্যা ১০ হাজারের পার করেছিলো৷

বুধবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে,

◾ভারতে মোট করোনা-সংক্রমিতের সংখ্যা ১১,৪৩৯ জন।

◾এর মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৩০৬ জন।

◾করোনা- ভাইরাসে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত দেশে ৩৭৭ জনের মৃত্যু হয়েছে।

◾গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৬ জন।

কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা বেড়েছে হাজারেরও উপর। আর সংক্রমণের জেরে মৃতের সংখ্যাও বেড়েছে। দেশের বিভিন্ন রাজ্যের করোনা- পরিসংখ্যানে দেখা গিয়েছে, উদ্বেগ বাড়িয়েছে মহারাষ্ট্র। পাশাপাশি দিল্লি এবং তামিলনাড়ুতেও সংক্রমিতের সংখ্যা ক্রমশই বাড়ছে। এই তিন রাজ্য ছাড়া রাজস্থানেও করোনা-আক্রান্তের সংখ্যা হাজার ছুঁতে চলেছে।
চিকিৎসকরা জানিয়েছেন, দেশ জুড়ে পরীক্ষার সংখ্যা বেড়েছে। এর ফলে নতুন আক্রান্তের সন্ধান মিলছে।

◾মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ২, ৬৮৭। মৃত্যু হয়েছে ১৭৮ জনের।

◾দিল্লিতে করোনা- সংক্রমিতের সংখ্যা ১,৫৬১। মৃত্যু হয়েছে ৩০ জনের।

◾তামিলনাড়ুতে করোনায় আক্রান্ত হয়েছেন ১,২০৪ জন। মৃতের সংখ্যা ১২।

Related articles

আজ রাতে একটা সভ্যতা ধ্বংস হবে: সময়ের মেয়াদ শেষ হওয়ার আগেই বার্তা ট্রাম্পের!

বেঁধে দেওয়ার সময়ের মেয়াদ যত এগোচ্ছে হুমকির মাত্রা তত বাড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হরমুজ প্রণালী (Strait...

মিহির সুইচ অফ বিধায়ক: নাটাবাড়িতে পরিষেবা দিয়েছে তৃণমূলই! অবৈধ ভাবে ২৭ লক্ষ নাম বাদ নিয়ে সরব অভিষেক

গত পাঁচ বছর বিজেপির যিনি বিধায়ক ছিলেন তাঁকে ২০১৯ থেকে ২০২৪ কোচবিহারের মাটিতে বিজেপির সাংসদ ছিলেন। সাংসদ সময়...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছেঁকা ফের বিমান পরিবহনে: বাড়ছে এয়ার ইন্ডিয়ার ভাড়া

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি পড়ল সাধারণ যাত্রীর পকেটে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম হু হু করে বাড়তেই...

ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে বিসিবিতে বড়সড় পালাবদল, বড় দায়িত্বে তামিম

নির্বাচনের পরই বাংলাদেশ ক্রিকেটে হঠাৎ করেই বড় পালাবদল। পুরনো বোর্ড ভেঙে দিয়ে এবার দেশের ক্রিকেটের হাল ধরলেন প্রাক্তন...