Tuesday, April 7, 2026

হোম কোয়ারেন্টাইনে গেলেন গুজরাতের মুখ্যমন্ত্রী

Date:

Share post:

এবার হোম কোয়ারেন্টাইনে গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। মঙ্গলবার কংগ্রেস বিধায়ক ইমরান খেডাওয়ালার সঙ্গে বৈঠক করেন তিনি। ওই বৈঠকের পর জানা যায় ইমরান করোনা আক্রান্ত। এই ঘটনা সামনে আসতে ছড়ায় চাঞ্চল্য। বুধবার সরকারের তরফে জানানো হয়েছে, আপাতত গৃহবন্দি থাকবেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর দফতরের সচিব অশ্বিনী কুমার সংবাদ সংস্থাকে জানান, “ চিকিৎসক মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা করেছেন। করোনা উপসর্গ পাওয়া যায়নি। তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। কিন্তু সতর্ক থাকতে আপাতত গৃহবন্দি থাকবেন মুখ্যমন্ত্রী। এই সময়ে বাইরের কারোর সঙ্গে দেখা করবেন না তিনি। অবশ্য ভিডিও কনফারেন্স এবং ফোনের মাধ্যমে সরকারি কাজ করবেন।

প্রসঙ্গত, কয়েকদিন ধরেই জ্বর ছিল কংগ্রেস বিধায়কের। করোনা পরীক্ষার জন্য লালারসের নমুনা সংগ্রহ করে টেস্টের জন্য পাঠানো হয়। মঙ্গলবার সন্ধের পর রিপোর্ট আসে পজিটিভ। কংগ্রেস বিধায়ক ইমরানকে ভর্তি করা হয়েছে গান্ধী নগরের এসভিপি হাসপাতালে।

Related articles

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...