Tuesday, March 24, 2026

বান্দ্রায় বিক্ষোভ, ‘ব্যালকনি সরকার’ বলে কেন্দ্রকে তোপ দাগলেন কমল হাসান

Date:

Share post:

মুম্বইয়ের বান্দ্রায় বিক্ষোভ দেখান পরিযায়ী শ্রমিকরা। এই ঘটনাকে ‘টাইম বম্ব’ হিসেবে ব্যখ্যা করলেন কমল হাসান। শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকারকে ‘ব্যালকনি সরকার’ বলে তোপ দাগেন অভিনেতা ও রাজনীতিবিদ কমল হাসান। তিনি বলেন কেন্দ্রীয় সরকারের এবার মাটিতে নজর দেওয়া উচিত।

মঙ্গলবার দ্বিতীয় দফায় ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। তার কয়েক ঘণ্টার মধ্যে মুম্বইয়ের বান্দ্রায় জমায়েত করেন কয়েকশো শ্রমিক। ভেবেছিলেন লক ডাউন উঠলে ট্রেন বা বাস ধরে বাড়ি ফিরবেন। কিন্তু তা না হওয়ায় বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। তাঁদের দাবি, হয় বাড়ি ফেরার ব্যবস্থা করুক সরকার, নাহলে তাঁদের পেট ভরানোর ব্যবস্থা করুক।

শ্রমিকদের বিক্ষোভ ঘিরে তোলপাড় হয়েছে সারা দেশ। কেন্দ্রীয় সরকারকে ‘ব্যালকনি সরকার’ বলে কটাক্ষ টুইট করেন কমল হাসান। তিনি লেখেন, “ব্যালকনি থেকে মাটিতে অনেক দূর পর্যন্ত নজর রাখা যায়। প্রথমে দিল্লি, আর এখন মুম্বই। পরিযায়ী শ্রমিকদের সংকট করোনার থেকেও মারাত্মক হতে পারে। ‘ব্যালকনি সরকার’-এর এ বিষয়ে নজর দেওয়া উচিত।”

 

Related articles

হরমুজে বিপাকে ট্রাম্প! প্রণালী খুলতে দেশে দেশে ফোন, কথা মোদির সঙ্গেও

তেলের টান গোটা বিশ্বে। হরমুজ প্রণালী নিয়ে পিছু হঠতে বাধ্য হয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এবার তাঁর পাশ...

ভোটের কাজে ব্যবহৃত গাড়ির ভাড়া বৃদ্ধি, স্বস্তিতে পরিবহণ মালিকরা 

আসন্ন নির্বাচনের আগে রাজ্যে ভোটের কাজে ব্যবহৃত বাস, মিনিবাস ও ছোট গাড়ির ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। পরিবহণ...

জাতপাতের রাজনীতি করি না: চালসার চার্চে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর

আমাদের কাছে সব ধর্ম সমান। সব উৎসবের একই গুরুত্ব। জাতপাতের রাজনীতি করি না। মঙ্গলবার চালসার বাতাবাড়ি মহাবাড়ি চার্চের...

ED অধিকারিকদের মৌলিক অধিকার কতটা: আইপ্যাক মামলায় প্রশ্নোত্তর-জট সুপ্রিম কোর্টে

রাজনৈতিক পথ নির্ধারক সংস্থা আইপ্যাকের কর্ণধার ও আইপ্যাক দফতরে ঢুকে নির্বাচনের আগে দলীয় তথ্য সারনোয় অভিযুক্ত হয়েছিল কেন্দ্রীয়...