Sunday, February 8, 2026

লকডাউন: দ্বিতীয় নির্দেশিকা জারি কেন্দ্রের, কী কী নিয়ম মানতেই হবে?

Date:

Share post:

করোনা সংক্রমণ রুখতে লকডাউনের মেয়াদ ৩ মে পর্যন্ত বৃদ্ধির ঘোষণা ১৪ তারিখই করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেদিনই তিনি জানিয়েছিলেন, এ বিষয়ে সম্পূর্ণ গাইডলাইন অর্থাৎ নির্দেশিকা বুধবার প্রকাশ করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সেই মতো এই পরিস্থিতিতে কী কী করা যাবে? আর কী কী করা যাবে না? তা নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে।

নতুন গাইডলাইন অনুসারে পাবলিক প্লেস, ওয়ার্ক প্লেস ও উৎপাদনকারী সংস্থাতে কী কী সতর্কতা নিতে হবে তা জানানো হয়েছে।

পাবলিক প্লেস বা উন্মুক্ত স্থানে সবথেকে বেশি সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাবলিক প্লেসের বিধি

• রাস্তায় বেরলে মুখ ঢাকতেই হবে।
• প্রশাসনিক ও পরিবহণে যুক্ত ব্যক্তিদের কেন্দ্রীয় নির্দেশিকা অনুযায়ী সামাজিক দূরত্ব সবসময় বজায় রাখতে হবে।

• প্রকাশ্যে কোথাও ৫ জনের বেশি জমায়েত করা যাবে না।

• কোনও সামাজিক অনুষ্ঠান, যেমন বিয়ে বা শ্রাদ্ধানুষ্ঠানের খবর জেলাশাসককে আগাম জানাতে হবে তিনি এসবের ওপর নজর রাখবেন।

• প্রকাশ্যে থুতু ফেলা দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে।

•মদ, গুটখা কিংবা তামাক জাতীয় দ্রব্য বিক্রি করার ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা জারি হয়েছে।

কাজের জায়গার বিধি

• প্রত্যেকটি অফিসে থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা রাখতে হবে।

• পর্যাপ্ত পরিমাণে স্যানিটাইজার রাখতে হবে।

• একটি শিফটের সঙ্গে অন্য শিফটের অন্তত ১ ঘণ্টা পার্থক্য থাকবে। খাবার সময়েও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

• প্রতি শিফটের আগে কাজের জায়গা যাতে ভাল করে স্যানিটাইজ করতে হবে।

• বেশি কর্মীদের নিয়ে বৈঠক এড়াতে হবে।

• ৬৫ বছরের বেশি বয়সের মানুষ এবং যাঁদের হৃদযন্ত্র, ফুসফুসের সমস্যা বা শ্বাসকষ্ট রয়েছে, তাঁদের বাড়ি থেকে কাজ করা উচিত।

• সরকারি ও বেসরকারি ক্ষেত্রের কর্মচারীদের আরোগ্য সেতু অ্যাপ ব্যবহার করার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

উৎপাদনকারী সংস্থার বিধি

• বারবার কারখানা পরিষ্কার করতে হবে।

• কর্মীদের নির্দিষ্ট সময়ের ব্যবধানে হাত ধোয়ার নির্দেশ দিতে হবে

• কোনওভাবেই যেন এক শিফটের সঙ্গে অন্য শিফট মিলে না যায় কর্তৃপক্ষকে সেদিকে নজর দিতে হবে। খাওয়ার সময়েও যাতে ক্যান্টিনে সামাজিক দূরত্ব বজায় থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।

• কর্মীরা নিজেদের ও পরিবারকে যাতে শরীরিকভাবে ভাল রাখেন, সে বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে।

২০ এপ্রিল পর্যন্ত পরিস্থিতি দেখে তারপরে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে সহ কয়েকটি ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। এবং সেই সময় এই নির্দেশিকা কঠোরভাবে পালন করতে হবে।

spot_img

Related articles

আজকের রাশিফল: ১২ রাশির ভাগ্যগণনা, কার কর্মে সাফল্য, কার স্বাস্থ্য সতর্কবার্তা?

কাজ, সম্পর্ক, স্বাস্থ্য— সব মিলিয়ে দিনটি মিশ্র অভিজ্ঞতায় ভরপুর। আপনার রাশির ভাগ্যে কী অপেক্ষা করছে, এক নজরে দেখে...

‘নার্সিসাস’, উৎপল সিনহার কলম

' আপন গন্ধে মাতোয়ারা হরিণ ' এমন একটি রূপক, যা নিজের ভেতরের সম্পদকে বাইরে খুঁজে বেড়ানোর বিড়ম্বনাকে বোঝায়।...

বিধানসভায় সর্বসম্মতিক্রমে পাশ: নাম বদল হলো মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের সংশোধনী বিল শনিবার বিধানসভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সভায় এই বিলটি পেশ...

T20 WC: সূর্যের ব্যাটিং বিক্রমের পর বল হাতে নবাব সিরাজ, জয় যাত্রা শুরু ভারতের

টি২০ বিশ্বকাপের(T20 World Cup) প্রথম ম্যাচে জয় পেল ভারত। মার্কিন যুক্তরাষ্ট্রকে হারাল ২৯ রানে।  মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথমে...