Sunday, March 22, 2026

শ্রীরামপুরে গানে গানে সচেতনতার বার্তা পুলিশের

Date:

Share post:

শহর থেকে শহরতলি, গ্রাম থেকে মফঃস্বল- করোনাভাইরাস এবং লকডাউন সম্পর্কে সচেতনতা বার্তা দিতে লাঠি ছেড়ে মাইক হাতে রাস্তায় নেমেছেন পুলিশ আধিকারিকরা। গানে গানে সবাইকে সচেতনতার বার্তা দিতে উদ্যোগী তাঁরা। এই দৃশ্য দেখা গেল হুগলির শ্রীরামপুরে। শ্রীরামপুরবাসী মধ্যে সচেতনতার বার্তা দিতে চন্দননগর পুলিশ কমিশনারেটের শ্রীরামপুর থানার অফিসার ইনচার্জ দিব্যেন্দু দাসের নেতৃত্বে বিভিন্ন এলাকায় গানের মাধ্যমে প্রচার করা হচ্ছে।

শ্রীরামপুর থানার পক্ষ থেকে প্রতিদিন শহরের গুরুত্বপূর্ণ সমস্ত এলাকা, আবাসন, বস্তিগুলিতে গিয়ে গানে গানে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই মারণ ভাইরাস প্রতিরোধ করতে ঘরে থাকুন- এই শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে বেড়াচ্ছেন পুলিশকর্মীরা। পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন শ্রীরামপুরের বাসিন্দারা।

Related articles

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...