Sunday, June 14, 2026

দেশে আক্রান্তের সংখ্যা ৬ দিনে দ্বিগুণ, কারো কাছে স্বস্তির,কেউ বলছেন, টেস্ট কম বলেই অধরা

Date:

Share post:

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজার থেকে ১০ হাজার হতে লেগেছে ৬ দিন৷

বিশেষজ্ঞদের একাংশ এই পরিসংখ্যানকে স্বস্তিদায়ক বললেও, অন্য অংশের জোরালো বক্তব্য, দেশে করোনার টেস্ট অনেক কম হচ্ছে৷ তাই আক্রান্তের খোঁজ মিলছে কম। ফলে নথিভুক্ত করোনা আক্রান্তের সংখ্যাও কম।

ওদিকে, কেন্দ্রীয় সরকারের দাবি, লকডাউনের জেরেই করোনার দাপট অনেকটাই রুখে দেওয়া গিয়েছে। এমন না হলে আক্রান্তের সংখ্যা এতদিনে ২ লক্ষ ছাড়িয়ে যেত।

করোনা ইতিমধ্যেই এ দেশের ৩৭৭টি প্রাণ কেড়েছে৷ গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৩৮ এবং করোনা আক্রান্তের সংখ্যা ১১,৪৩৯ জন৷ এই তথ্য বুধবার পেশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক৷

প্রধানমন্ত্রী মোদি জাতির উদ্দেশ্য দেওয়া বার্তায় বলেছেন, ভারত অনেক আগে থেকেই পদক্ষেপ করেছে। তাই বিশ্বের অন্য শক্তিধর উন্নত দেশের তুলনায় এ দেশে সংক্রমণ অনেকটাই কম করা গিয়েছে ৷

বিশেষ‍জ্ঞদের অনেকের দাবি, ভারতে আক্রান্তের সংখ্যা কম হওয়ার একমাত্র কারণ, দেশে করোনার পরীক্ষা কম হচ্ছে। তাই সরকারি খাতায় আক্রান্তের সংখ্যাও কম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO প্রথম থেকেই ঢালাও টেস্টের কথা বলেছে। করোনা মোকাবিলায় WHO-এর
নিদান, ‘টেস্ট, টেস্ট এবং টেস্ট’। কেন্দ্রীয় সরকার এতদিনে ঠিক করেছে,
যে সব এলাকায় সেভাবে করোনা ছড়ায়নি, সেই ‘গ্রিনজোন’-এ এবার করোনা-টেস্ট হবে।

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...