Thursday, June 4, 2026

লকডাউনে আশার আলো: অনলাইন ইন্টারভিউয়ে ৫৮ লক্ষ টাকা প্যাকেজের চাকরি যাদবপুরের পড়ুয়াদের

Date:

Share post:

লকডাউনের কঠিন সময়ের মধ্যেও খুশির খবর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। সেখানে ক্যাম্পাস ইন্টারভিউয়ে ইতিমধ্যে ৮৩% পড়ুয়া চাকরি পেয়ে গিয়েছেন বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর। অনলাইন ইন্টারভিউর মাধ্যমে পড়ুয়ারা যে চাকরি পেয়েছেন,তার বেতনটাও যথেষ্ট ভালো, সর্বাধিক বার্ষিক প্যাকেজ ৫৮ লক্ষ টাকা।

প্লেসমেন্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক শমিতা ভট্টাচার্য জানিয়েছেন, কম্পিউটার সায়েন্স ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪ পড়ুয়া ৫০ লক্ষ টাকা ও তার বেশি বার্ষিক প্যাকেজ পেয়েছেন। কম্পিউটার সায়েন্সের এক পড়ুয়া একটি আন্তর্জাতিক প্রযুক্তি সংস্থায় পেয়েছেন সর্বাধিক ৫৮ লক্ষ টাকার চাকরি। ৩০ লক্ষ থেকে ৫০ লক্ষের বার্ষিক প্যাকেজ পাওয়া পড়ুয়াদের মধ্যে রয়েছেন ১৮ জন।
দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানান, লকডাউনের আগেই যেসব সংস্থা চাকরির প্রস্তাব দিয়েছিল, তারাই এই সময় অনলাইনে ইন্টারভিউ নিয়েছে।

2018-তে সর্বাধিক বার্ষিক প্যাকেজ ছিল ৪২ লক্ষ টাকা। গত বছর সর্বাধিক প্যাকেজ ছিল সাড়ে ৪১ লক্ষ টাকার। এ বার এখনও পর্যন্ত ৫৮ লক্ষ টাকা। কলা ও বিজ্ঞান বিভাগে যাঁরা ইন্টারভিউ দিয়েছেন, তাঁদের মধ্যে চাকরি পাওয়ার হার খুবই ভাল বলে জানান শমিতা ভট্টাচার্য।

Related articles

জাতীয় চলচ্চিত্রে এক অধ্যায়ের অবসান, প্রয়াত পহলাজ নিহালানি

হিন্দি চলচ্চিত্র জগতের পরিচিত মুখ, প্রযোজক ও সেন্সর বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান পহলাজ নিহালানির (Producer and former Censor Board...

অনুমতির থেকে বেশি ঘর ব্যবহার! দিল্লির অগ্নিকাণ্ডে গ্রেফতার মালিক

দিল্লি অগ্নিকাণ্ডে (Delhi Fire Incident 21 Death) গ্রেফতার হোটেলের মালিক! বুধবার মালব্যনগরের এক অভিজাত হোটেলে আগুন লেগে ২১...

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা শ্রেয়া পাণ্ডে-ঘনিষ্ঠ কল্যাণ শুক্লার

সোনা পাপ্পুর মামলায় এবার ইডি দফতরে হাজিরা দিলেন মানিকতলা কেন্দ্রের তৃণমূল (TMC) প্রার্থী শ্রেয়া পাণ্ডের (Shreya Pandey) ঘনিষ্ঠ...

বিধাননগর পুরসভার মেয়র পদে ইস্তফা কৃষ্ণার! কারণ ব্যক্তিগত

ব্যক্তিগত কারণ দেখিয়ে বিধাননগর পুরসভার (Bidhannagar Municipality Corporation) মেয়র পদ থেকে ইস্তফা দিলেন কৃষ্ণা চক্রবর্তী (Krishna Chakraborty)। বৃহস্পতিবার...