Monday, April 13, 2026

২৪ ঘন্টায় মৃত্যু হল ২৬০০ করোনা আক্রান্তের! ফের রেকর্ড আমেরিকায়

Date:

Share post:

করোনাভাইরাস সংক্রমণের জেরে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে মার্কিন মুলুকে। মৃত্যুমিছিলের বিরাম নেই। গণহারে বাড়ছে আক্রান্তও। এরই মধ্যে বুধবার রেকর্ড হারে মৃত্যু আমেরিকায়। মাত্র একদিনেই ২৬০০ জন করোনা আক্রান্তের মৃত্যু হল। এর ফলে আমেরিকায় সর্বশেষ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮,৩২৬।

জনস হপকিন্স ইউনিভার্সিটির দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টাতেই আমেরিকায় মৃত্যু হয়েছে ২৬০০ জনের। এটি একটি নতুন রেকর্ড। অন্য সব দেশের মৃত্যুহারের রেকর্ড আগেই পার করে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবার নিজেদের পুরনো রেকর্ডও ভাঙল আমেরিকা। এদিকে দেশে করোনা নিয়ে ভয়াবহ পরিস্থিতির মধ্যে নিজের প্রশাসনিক ব্যর্থতা ঢাকা দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে লাগাতার দোষারোপ করে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা নিয়ে তাঁর বিরুদ্ধে সমালোচনায় সোচ্চার বিরোধী ডেমোক্র্যাট ও বিভিন্ন পেশার বিশিষ্টরা।

Related articles

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...