Friday, June 26, 2026

চিনের উহানের ল্যাব থেকে করোনা ছড়িয়েছে? খতিয়ে দেখবেন ট্রাম্প

Date:

Share post:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চিনের উহানের গবেষণাগার থেকে করোনাভাইরাস পৃথিবীতে ছড়িয়েছে কিনা, তা নিশ্চিত হওয়ার চেষ্টা করবে তাঁর সরকার। সেইসঙ্গে, এখনও পর্যন্ত এই বিষয়ে যে তথ্য এসেছে তাতে কোনও অস্পষ্টতা আছে কিনা তা বেজিংয়ের পরিষ্কার জানানো উচিত বলে মনে করেন মার্কিন পররাষ্ট্র সচিব মাইক পম্পেও। সংবাদসংস্থা রয়টার্স সূত্রে এই খবর জানা গিয়েছে।

বর্তমানে বিশ্ব মহামারি তৈরি করেছে নভেল করোনাভাইরাস। কিন্তু তার সঠিক ও নিশ্চিত উৎস নিয়ে এখনও রহস্য রয়ে গিয়েছে। তবে মার্কিন সেনাপ্রধান জেনারেল মার্ক মিল্লেই বলেছেন, ভাইরাসটি সম্ভবত প্রাকৃতিকভাবেই এসেছে বলে আভাস দিয়েছেন গোয়েন্দারা। চিনের গবেষণাগার থেকে আসেনি। অন্যদিকে ফক্স নিউজের খবরে বুধবার দাবি করা হয়েছে, জৈব অস্ত্র হিসেবে উহানের গবেষণাগার থেকে এই ভাইরাসের উদ্ভব ঘটেনি, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি কিংবা সমান সক্ষমতার ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে চিনের শক্তি প্রদর্শনের অংশ হিসেবেই এমনটা হয়তো হয়েছে। বিভিন্ন সূত্রে আবার একথাও বলা হচ্ছে, উহানের যে ল্যাবরেটরিতে ভাইরাসবিদ্যার গবেষণা হয়, সুরক্ষামানের শিথিলতার দরুন হয়তো কেউ সেখান থেকে আক্রান্ত হয়েছেন এবং কাছের ওয়েট ( স্যাঁতস্যাঁতে) মার্কেটে চলে আসার পর সেখান থেকে সংক্রমিত হতে শুরু করেছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...