Monday, April 6, 2026

লকডাউনে বাইরে কেন? অর্জুন সিংয়ের পথ আটকালো পুলিশ

Date:

Share post:

করোনা মোকাবিলায় চলছে লকডাউন। আর তার মাঝেই নিজের সংসদীয় এলাকায় বেরিয়ে ছিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। কিন্তু উত্তর চব্বিশ পরগণার আমডাঙ্গার কাছে তাঁর কনভয় আটকায় কর্তব্যরত পুলিশ।

এরপর গাড়ি থেকে বেরিয়ে এসে অর্জুন সিং প্রশ্ন করেন কেন তাঁকে আটকানো হচ্ছে? তাঁকে আটকানোর অর্ডার কি আছে পুলিশের কাছে? কর্তব্যরত পুলিশ আধিকারিক জানান, মুখ্য সচিবের অর্ডার অনুসারে তাঁরা এই লকডাউনের মধ্যে অপ্রয়োজনে কাউকেও রাস্তায় বের হতে দেবেন না। রাস্তার মধ্যেই পুলিশের সঙ্গে তৈরি হয় বচসা শুরু হয় অর্জুন ও তাঁর এক অনুগামীর।

এর সময়ই অর্জুন সিং উত্তেজিত হয়ে বলেন, “তাহলে এখনও বাজার-হাট কেন খোলা? এখনও অনেক গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে। আমি হাইওয়ে দিয়ে গেলেই সমস্যা। তৃণমূল রাস্তা দিয়ে হাঁটলে দোষ নেই। বিজেপি গেলেই সমস্যা। আমি জেড ক্যাটাগরি নিরাপত্তা পাই। এভাবে রাস্তার মাঝে আটকালো আমার নিরাপত্তা বিঘ্নিত হলে দায় কে নেবে?”

দেখুন ভিডিও…

Related articles

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...