Wednesday, June 24, 2026

বাড়িতে ভালো লাগছে না: নানা ছুতোয় ব্যাঙ্কে গ্রাহক, নাজেহাল ব্যাঙ্ককর্মীরা

Date:

Share post:

“পশ্চিমবঙ্গকে করোনার হাত থেকে রক্ষা করার ক্ষমতা কারও নেই”- স্বগতোক্তি এক হতাশ ব্যাঙ্ককর্মীর। কারণ, জিজ্ঞাসা করতে তিনি যা বললেন তাতে চোখ কপালে ওঠার জোগাড়।

তাঁর মতে, ব্যাঙ্কে যাওয়াটা সাধারণ মানুষের কাছে একটা ‘মজা’ হয়ে গিয়েছে। পুলিশ ধরলেই ব্যাঙ্কের পাসবই দেখাচ্ছেন সবাই। তাঁর নিজের অভিজ্ঞতায় তিনি বললেন, “এক ভদ্রলোক এসেছেন ২০০ টাকা জমা করতে। ওনার অ্যাকাউন্টে ৫,৬২,০০০ টাকা রয়েছে। আমি জিজ্ঞেস করলাম, এই ২০০ টাকাটা এখনই জমা করাটা কি খুব দরকার ছিল? গ্রাহক দাঁত বার করে বললেন, কী করব বাড়িতে বসে থাকতে ভালো লাগছিল না!”
অনেক গ্রাহকই ব্যাঙ্ক থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছেন। দু-একদিন পরে গিয়ে আবার ওই টাকাটা বা তার কিছু অংশ জমা করছেন। যাঁর একেবারে ১৫,০০০ টাকা একবারে তুলে নিলে হয়ে যায়, তিনি পাঁচদিন ব্যাঙ্কে যাচ্ছেন ওই টাকা তুলতে। ব্যাঙ্ককর্মীরা সচেতনতার বার্তা দিতে দিতে হাল ছেড়ে দিয়েছেন।
তাঁদের কথায়, “এখন সত্যি ভয় পাচ্ছি। লাঞ্চ টাইমে খেতে পারছি না ভয়ে। মনে হচ্ছে, ভালো করে হাতটা ধুয়েছিলাম তো?
বাড়ি ফিরে, কাউকে কাছে আসতে দিচ্ছি না, মনে হচ্ছে এক শরীর করোনা নিয়ে ঘরে ঢুকলাম”।
ক্ষুব্ধ ব্যাঙ্ককর্মীর কটাক্ষ, “আমরা বাঙালিরা অন্য জাতির তুলনায় অনেক বেশি অশিক্ষিত”।
হাওড়ার মন্দিরতলা এলাকায় মনে হচ্ছে না, লকডাউন চলছে। ধর্মঘট বা বনধ হলে যেরকম থাকে- এখনও চিত্রটা ঠিক সেরকম। বিকালে লোকজন মন্দিরের চাতালে, রাস্তার ধারে বসে আড্ডা দিচ্ছেন। পুলিশকর্মীরাও হতাশ। এত বলার পরেও, মানুষ যদি নিজের বিপদ নিজে বুঝতে না পারে, তাহলে ওরা আর কত করবে? “যদি মৃত্যুভয় না থাকে, ঘরে বসে থাকতে ভালো না লাগে, তাহলে হাসপাতাল বা কোয়ারেন্টাইন সেন্টারগুলিতে স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করছে না কেন?” প্রশ্ন তুলেছেন সেই নাজেহাল- ক্ষুব্ধ ব্যাঙ্ককর্মী

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...