Wednesday, June 24, 2026

প্যাকেজ নিয়ে প্রশ্ন, অর্থনীতিবিদরা দরিদ্র মানুষের হাতে টাকা চান

Date:

Share post:

রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস শুক্রবার সকালে বেশকিছু পদক্ষেপ করার কথা ঘোষণা করেছেন। করোনা পরবর্তী সময়ের কথা মাথায় রেখেই রিজার্ভ ব্যাঙ্ক বেশ কিছু প্যাকেজের কথা ঘোষণা করেছে।

সেগুলি হল, ১. ক্ষুদ্র শিল্পে ৫০ হাজার কোটি টাকার প্যাকেজ, ২. নাবার্ড এর জন্য ২৫ হাজার কোটি টাকার প্যাকেজ, ৩. আবাসন শিল্পে ১০ হাজার কোটি টাকার প্যাকেজ, ৪. এসআইডিবিআই-কে ১৫ হাজার কোটি টাকার প্যাকেজ।

প্রয়োজন অনুসারে এই প্যাকেজে টাকার অঙ্কের পরিমাণ বাড়তে পারে।

অর্থনীতিবিদরা বলছেন রিজার্ভ ব্যাঙ্ক প্যাকেজে যে টাকার অঙ্কের কথা ঘোষণা করেছে তা মোটেই যথেষ্ট নয়। ক্ষুদ্র শিল্পে যে টাকার অঙ্ক ঘোষণা করেছেন শক্তিকান্ত দাস, তা মোটেই যথাযথ নয়। তাঁরা বলছেন কম করে এই প্যাকেজ হওয়া উচিত ছিল ৫ লক্ষ থেকে ৮ লক্ষ কোটি টাকার। কিন্তু প্রশ্ন হচ্ছে চাহিদা আদৌ মানুষের মধ্যে তৈরি হবে তো! ধরে নেওয়া হচ্ছে লকডাউনের সময় মানুষ হাত গুটিয়ে বসে ছিলেন। চাহিদা তৈরি হবে। কিন্তু চাহিদা তৈরি হলেও দেশের দরিদ্র শ্রেণির হাতে আদৌ অর্থ রয়েছে কি! আর সেই কারণেই তাদের টাকা দিয়ে সাহায্য করার প্রয়োজন রয়েছে। একদিকে যেমন কেন্দ্রীয় সরকারের এ ব্যাপারে উদ্যোগ নেওয়া দরকার, তেমনি রিজার্ভ ব্যাঙ্কেরও উদ্যোগের প্রয়োজন রয়েছে।

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...