Thursday, June 25, 2026

গুলির লড়াইতে খতম ৭ মাওবাদী, নির্বাচন চলাকালীন জোর তল্লাশি

Date:

Share post:

নির্বাচন প্রক্রিয়ার মধ্যে শান্তি বজায় রাখতে ছত্তিশগড়ে (Chhattisgarh) ক্রমাগত মাওবাদী অভিযান চালাচ্ছে নিরাপত্তা রক্ষী বাহিনী। মঙ্গলবার সেই রকম এক অভিযানে দুই মহিলা সহ সাত মাওবাদী (Maoist) নিহত হয় নিরাপত্তা রক্ষীদের সঙ্গে এনকাউন্টারে (encounter)। সেই সঙ্গে মাওবাদী ডেরা থেকে প্রচুর পরিমাণে অস্ত্র, যার মধ্যে একে ফর্টিসেভেনও (AK-47) রয়েছে, এছাড়াও বিস্ফোরক, কার্তুজ (ammunition) উদ্ধার হয়।

লোকসভা নির্বাচনের প্রথম দুই দফায় ছত্তিশগড়ে নির্বাচন হয়েছে। ঠিক নির্বাচন শুরুর আগেই ছত্তিশগড় পুলিশের বিশেষ বাহিনী ও স্পেশাল টাস্ক ফোর্সের (STF) যৌথ অভিযানে ২৯ মাওবাদীর মৃত্যু হয়। ১৬ এপ্রিল এই অভিযানের পরেও থেমে থাকেনি নিরাপত্তারক্ষীদের অভিযান। মূলত যে এলাকায় তৃতীয় দফার নির্বাচন, তার পাশ্বর্বর্তী এলাকায় সীমান্ত থেকে কোনও ধরনের হামলা যাতে মাওবাদীরা না চালাতে পারে, তার দিকে লক্ষ্য রাখা হয়। মঙ্গলবার ১৫ দিনের দ্বিতীয় অভিযানে আবার বড় সাফল্য নিরাপত্তা কর্মীদের।

সোমবার স্পেশাল টাস্ক ফোর্স (STF) ও ডিস্ট্রিক্ট রিসার্ভ ফোর্স (District Reserve Force) যৌথ অভিযান চালায় নারায়ণপুর (Narayanpur) ও কাঁকের (Kanker) জেলার সীমান্তবর্তী অবুঝমাড় (Abujhmad) এলাকায়। মঙ্গলবার সকালে দুপক্ষের মধ্যে গুলির লড়াই হয়। উদ্ধার হয় সাতজনের মৃতদেহ। পুলিশ মৃতদের পরিচয় জানার প্রক্রিয়া শুরু করেছে। তবে মঙ্গলবারের পরেও এই এলাকায় তল্লাশি অভিযান চালানো হবে বলে জানিয়েছে পুলিশ। তৃতীয় দফায় ৭ এপ্রিল এই এলাকায় নির্বাচন।

Related articles

তারাতলার দুর্ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা PMO-র

কলকাতার তারাতলার (Taratala, Kolkata) দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা PMO-র। বৃহস্পতিবার সমাজমাধ্যমে...

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...