Saturday, June 13, 2026

ফের হু.মকি মেইল, এবার টার্গেট দেশের ৪ বড় বিমানবন্দর

Date:

Share post:

কলকাতা বিমানবন্দরের পর এবার দেশের চার বিমানবন্দর বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হল। ভোপাল বিমানবন্দরে হুমকি মেইলে জানানো হয়, রাজা ভোজ বিমানবন্দরে বোমা রাখা আছে। এরপরই গোটা বিমানবন্দরকে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। শুরু হয় তল্লাশি অভিযান। যদিও কিছু মেলেনি বলে বিমানবন্দর সূত্রে খবর। এই ঘটনায় ইতিমধ্যেই একটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, গোয়ার ডাবোলিম বিমানবন্দরে, রাজস্থানের জয়পুর এবং উত্তরপ্রদেশের কানপুর বিমানবন্দর কর্তৃপক্ষও হুমকি মেইল পেয়েছে। গোয়া বিমানবন্দর তরফে জানানো হয়েছে, হুমকি মেইল পাওয়ার পর নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। তবে তল্লাশি অভিযান চালিয়ে কোথাও বোমা মেলেনি। তবে এই ঘটনার জেরে বিমান পরিষেবা ব্যাহত হয়নি স্বাভাবিক রয়েছে। জয়পুর এবং কানপুর বিমানবন্দরও একই রকম হুমকি মেইল পেয়েছিল। যদিও সেখানেও কিছু পাওয়া যায়নি। এর আগে গতকালই কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষও বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি মেইল পেয়েছিল। কিন্তু তল্লাশির পর কিছুই পাওয়া যায়নি। কোথা থেকে এই হুমকি মেইল পাঠানো হয়েছে, তা খুঁজে বার করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

আরও পড়ুন- বসিরহাটে মহিলাদের বিক্ষোভের মুখে রেখা পাত্র! ঘটনাস্থল ছেড়ে পালালেন বিজেপি প্রার্থী!

Related articles

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...