Sunday, June 7, 2026

নবান্নের পর স্যানিটাইজেশনের মাধ্যমে ধুয়ে-মুছে সাফ করা হলো গোটা বিধানসভা চত্বর

Date:

Share post:

করোনার থাবা রুখতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে রাজ্য সরকার। ইতিমধ্যেই রাজ্য সরকারের সদর দফতর নবান্নকে সানিটাইজিং-এর মাধ্যমে ধুয়ে মুছে সাফ করা হয়েছে। এবার রাজ্য বিধানসভা জুড়ে চলল স্যানিটাইজেশনের কাজ।

আজ, শুক্রবার সকালে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন এনে সম্পূর্ণ বিধানসভা ভবন এবং সংলগ্ন বাগান, চত্বর জীবাণুমুক্ত করা হয়।

বিধানসভার মার্শাল দেবব্রত মুখার্জি, কেয়ারটেকার মুজিবর রহমান এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মীদের তত্ত্বাবধানে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের ঘর, স্পিকার এবং মুখ্য সচেতকের ঘর, কর্মীদের এবং গাড়িচালকদের ঘরে জীবাণুনাশক ছেটানো হয়। বাদ পড়েনি বিরোধী দলগুলোর ঘর, ক্যান্টিন, প্রেস কর্নার, বিধানসভার করিডোর, অধিবেশন হল, বাগানের রাস্তা, লাইব্রেরিও।

Related articles

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...

আটার বদলে পচা গম! রেশন দোকানে মাটিতে খাদ্যসামগ্রী ঢেলে প্রতিবাদ গ্রাহকদের 

রেশনের গমে মিশে রয়েছে বালি, নুড়ি-পাথর, এমনকি ছেঁড়া কাপড়ের টুকরোও! কোথাও আবার আটার বদলে দেওয়া হচ্ছে পোকায় ধরা...

১৪০০ কিলোমিটার পেরিয়ে অধ্যাপিকাকে খুনের ছক, বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি 

ফ্ল্যাট থেকে অধ্যাপিকার রক্তাক্ত দেহ উদ্ধারের কয়েক দিনের মধ্যেই তদন্তে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন...