Friday, March 13, 2026

লকডাউনে সুরক্ষাবিধি অমান্য করেই দেবেগৌড়ার নাতির বিয়ে, নিন্দার ঝড়

Date:

Share post:

পরিবারে একজন প্রাক্তন প্রধানমন্ত্রী, আর একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিধায়ক। আর এরাই চরম দায়িত্বজ্ঞানহীন আচরণ করে নিয়ম ভাঙলেন। প্রশ্ন উঠছে, এরপরও এই প্রভাবশালীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে প্রশাসনের কি সাধারণ মানুষকে আইন মানার সবক শেখানোর নৈতিক অধিকার থাকে?

করোনাভাইরাসের বিশ্বজোড়া মহামারি রুখতে ভারতে যখন লকডাউন চলছে এবং সামাজিক জমায়েতের উপর নিষেধাজ্ঞা বলবৎ আছে, তখন এই বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে ধুমধাম করে ছেলের বিয়ে দিলেন জেডিএস নেতা ও কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমারস্বামী। সামাজিক জমায়েতের উপর নিষেধাজ্ঞা থাকলেও মাস্ক না পরে, সোশ্যাল ডিসটেন্সিং না মেনে একগাদা লোক বিয়ের আসরে উপস্থিত থাকলেন এবং নিয়ম ভাঙলেন। প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়ার নাতি নিখিলের বিয়ে হল প্রাক্তন কংগ্রেস মন্ত্রী কৃষ্ণাপ্পার নাতনি রেবতীর সঙ্গে। বেঙ্গালুরু করোনা সংক্রমণের হটস্পট ঘোষিত হওয়ায় বিয়ের আসর রামনগরে নিজেদের ফার্ম হাউজে সরিয়ে আনেন কুমারস্বামী। এই বিয়ের অনুষ্ঠানে করোনা সুরক্ষা বিধি পুরোপুরি অমান্য করা হয়েছে অভিযোগ ওঠার পর রাজ্যের বিজেপি সরকার এখন তদন্তের কথা বলছে। ভিআইপিদের ইচ্ছাকৃত আইনভঙ্গের প্রবণতা নিয়ে দেশজুড়ে ওঠা নিন্দার ঝড়ের মুখে কর্নাটকের উপমুখ্যমন্ত্রী অশ্বত্থ নারায়ণ বলেছেন, বিয়ের অনুষ্ঠানের ছবিগুলি খতিয়ে দেখে কুমারস্বামীর বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে।

spot_img

Related articles

মধ্যরাত থেকে বিমানের ভাড়া কত বাড়ছে: তালিকা প্রকাশ ইন্ডিগোর

পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে দেশীয় বিমান সংস্থাগুলি যে বিমান ভাড়া বাড়াতে চলেছে, তা আগেই ঘোষণা করা হয়েছিল। সেই...

এসআইআরের চাপে ফের মৃত্যু, কালিয়াচকে প্রাণ গেল স্কুলশিক্ষকের 

এসআইআর বা ভোটার তালিকা সংশোধনের চাপের মুখে রাজ্যে ফের এক বিএলও-র মৃত্যু। শুক্রবার ভোরে মালদহের কালিয়াচকের সুজাপুরে আবুল...

মন্তব্য নয়: বিদেশি লিগে দেশীয় ফ্র্যাঞ্চাইজি পাক খেলোয়াড় নেওয়ার বিতর্কে BCCI-র দাবি

পাক খেলোয়াড়কে ভারতের সংস্থার নেওয়া নিয়ে বিতর্কে কার্যত জল ঢেলে দিল বিসিসিআই। ইংল্যান্ডে চলা ক্রিকেট লিগে ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স...

রাষ্ট্রপতির সফর ঘিরে বিতর্ক! সরানো হল দার্জিলিঙের জেলাশাসককে

উত্তরবঙ্গে রাষ্ট্রপতির সাম্প্রতিক সফর ঘিরে তৈরি হওয়া প্রশাসনিক টানাপোড়েনের মাঝেই বড়সড় রদবদল ঘটল দার্জিলিঙের জেলাশাসক পদে। সোমবার এক...