Sunday, April 5, 2026

হিমালয়ের বন্ধু আল্পস! করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে সুইৎজারল্যান্ড

Date:

Share post:

প্রায় গোটা বিশ্বেই ছড়িয়ে পড়েছে মারণ করোনা ভাইরাস। গোটা বিশ্বের সামনে এখন শত্রু তো একটাই। করোনাভাইরাস। এই প্রাণঘাতী ভাইরাসের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করা ছাড়া আর কোনও উপায় নেই। তাই গোটা বিশ্বকে এক হয়ে লড়াই করার ডাক দিয়ে অভিনব উদ্যোগ নিল সুইজারল্যান্ড।

কী সেই উদ্যোগ! সুইৎজারল্যান্ডের সর্বোচ্চ গিরিশিখর ম্যাটারহর্ন। উচ্চতা ১৪৬৯২ ফুট। সুইৎজারল্যন্ড এবং ইতালির সীমান্তে এই ম্যাটারহর্ন শৃঙ্গের চূড়ায় এই অদ্ভুদ আলোর প্রদর্শনীর আয়োজন করেছিলেন শিল্পী জেরি হফসটেটার। এই শৃঙ্গের উপর স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় আলোকসজ্জায় ভেসে ওঠে ভারতের জাতীয় পতাকা। ওয়েবক্যাম—এর মাধ্যমে এই অসাধারণ দৃশ্য বিশ্ববাসীকে দেখানোর ব্যবস্থা করা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই ছবি ফের টুইটারে শেয়ার করে ভারতের পাশে থাকার জন্য সুইশ সরকারকে ধন্যবাদ জানিয়েছে লিখেছেন, ‘‌বিশ্ব কোভিড–১৯ একসঙ্গে লড়ছে।

 


গত এক সপ্তাহ ধরে ইতালির সীমান্ত লাগোয়া পর্বতের উত্তর এবং পূর্ব অংশে সূর্যাস্ত থেকে প্রতি রাতে বিভিন্ন আলোকসজ্জায় সাজাচ্ছেন আলোকশিল্পী জেরি হফস্টেটার। তিনি জানালেন, প্রথমে নিজের দেশ সুইৎজারল্যান্ডের জাতীয় পতাকা, তারপর ইতালির জাতীয় পতাকা আলোকসজ্জায় আঁকা হয়েছিল আলপ্সের গায়ে। এছাড়া ‘‌বাড়িতে থাকুন, সুস্থ থাকুন’, ‘‌একতা’‌, ‘‌আশা’‌‌ ধরনের উপদেশও লেখা হয়েছিল।

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...